1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে ইয়াবাসহ শাহপরীর দ্বীপের মাহানুর আটক - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্ম আলো বৌদ্ধ বিহারে অষ্ট পরিষ্কার দান ও সংঘদান উৎসব সম্পন্ন  স্বপ্নের নবীনগর মানবতার কল্যাণে ফেসবুক গ্রুপের ঈদ উপহার বিতরণ ব্যক্তিস্বার্থ ভুলে দেশ ও জনস্বার্থে এক সাথে কাজ করার আহ্বান: মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা  দেশের নাগরিকরা দুর্বল হলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী এনায়েত বাজার ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী লায়ন মো.জিয়াউল হক সোহেল  রাজধানীতে নাঙ্গলকোটবাসীর মিলনমেলা: ঢাকায় ‘একখণ্ড নাঙ্গলকোট’ গড়ার প্রত্যয় ঈদগাঁওয়ে পেশাজীবীদের সম্মানে উপজেলা ক্রিকেটার্স ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কর্নেল অলি আহমদ বীর বিক্রমের জন্মদিনে সুশীল ফোরামের ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা

কক্সবাজারে ইয়াবাসহ শাহপরীর দ্বীপের মাহানুর আটক

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০
  • ২৯৫ বার

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ১০ হাজার পিচ ইয়াবা সহ মাহানুর (২২) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫।

আটক মাদক ব্যবসায়ী টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ মিস্ত্রি পাড়ার বাসিন্দা মোঃ নুর হোসেনের ছেলে।

শনিবার রাতে র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্যটি নিশ্চিত করেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ী উখিয়া উপজেলার উখিয়া ডিগ্রি কলেজের সামনে টেকনাফ-কক্সবাজার পাকা সড়কের উপড় ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫ এর একটি চৌকশ অভিযানিক দল বিকাল সাড়ে ৩টার দিকে উপরোক্ত স্থানে পৌঁছালে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী দৌড়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ধাওয়া করে উক্ত ব্যক্তিকে আটক করে।

পরে আটক ব্যক্তির হাতে থাকা পলিথিনের ব্যাগ তল্লাশী করে ১০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

এই ব্যাপারে সংশ্লিষ্ট মাদক আইনের মামলায় উদ্ধারকৃত মাদকসহ ধৃত মাদক ব্যবসায়ীকে উখিয়া থানায় সোর্পদ করা হয়েছে বলে আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net