1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামপালে সরকারি খালের অবৈধ বাঁধ কেটে দেওয়ায় দিনমজুরকে মারপিট - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

রামপালে সরকারি খালের অবৈধ বাঁধ কেটে দেওয়ায় দিনমজুরকে মারপিট

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। স্টাফ রিপোর্টার, বাগেরহাট।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০
  • ২৬৪ বার

রামপালে সরকারি খালের অবৈধ বাঁধ কেটে দেওয়ায় হতদরিদ্র শহিদুল ইসলাম (৫২) নামের দিন মজুরকে দুই দফা মারপিট করে গুরুত্বর আহত করার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় ভুক্তভোগীরা জীবনের নিরাপত্তা চেয়ে বাগেরহাট জেলা পুলিশ সুপার ও রামপাল থানায় পৃথক দুটি অভিযোগ দাখিল করা হয়েছে। পুলিশ সুপার লিখিত অভিযোগের বিষয়টি আমলে নিয়ে রামপাল থানার ওসি কে দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন। অভিযোগেে জানা গেছে, উপজেলার কুমলাই গ্রামের মৃত আাশ্বাদ আলীর পুত্র শেখ শহিদুল ইসলাম গত ২২ আগষ্ট সন্ধ্যায় তার বাড়ি জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ায় ঘরের পাশে থাকা অবৈধ বাঁধ কেটে দিয়ে পানি সরান। এতে ক্ষিপ্ত হয়ে একই এলাকার তসির শেখের পুত্র আলমগীর শেখ, তার ভাই শামীম শেখ, কেয়া বেগম, তসির শেখ, রেহানা বেগম পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও মারপিট করে গুরতর আহত করে।
এ ঘটনা অভিযোগ দিলে আবারও দ্বিতীয় দফায় গত ২৩ আগষ্ট বাজারে যাওয়ার সময় সকল অনুমান ৫ টায় একই গ্রামের রজব আলীর বাড়ির সামনে তসির শেখের হুকুমে আলমগীর, শামীম ও কেয়া লোহার রড ও লাঠি দিয়ে মারপিট করে গুরুত্বর আহত ও পকেটে থাকা টাকা লুট করে। এ ঘটনায় কোন অভিযোগ দিলে জীবনে শেষ করার হুমকি দেয়।

আহত শহিদুল জানান, স্থানীয় বাবুল মেম্বারের হুকুমে আমাকে মারপিট করা হয়েছে। অভিযুক্ত আলমগীরের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে টাকা দিয়ে সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা করেন।
এ ব্যাপারে বাবুল মেম্বারের মুঠোফোনেে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, শাহিদুল আলমগীরের ঘের থেকে মাছ মেরে নেওয়ার ঘটনায় হাতাহাতি হয়েছে।
অভিযোগের বিষয়ে রামপাল থানার ওসি মোঃ মনজুরুল আলমের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, অভিযোগ পেয়ে তদন্তসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net