1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
“বড়ভাই এখন জাহাপনা” ২৪ ঘন্টা না পেরুতেই যুবদল কমিটির কার্যক্রম স্থগিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী

“বড়ভাই এখন জাহাপনা” ২৪ ঘন্টা না পেরুতেই যুবদল কমিটির কার্যক্রম স্থগিত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
  • ৭৩৬ বার

গত সোমবার সন্ধ্যায় বিভাগীয় পর্যালোচনা শেষে কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরীত এক বার্তায় কেন্দ্রীয় জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর উপস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার ১১টি ইউনিট কমিটির অনুমোদন দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর আলী।

আগামী ৩০ দিনের মধ্যে অধীনস্থ ইউনিটের কমিটি গঠন করে সম্মেলনের মাধ্যমে উপজেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে এমন বার্তাও দেওয়া হয়েছে তাদের প্রেরিত বার্তায়।

সদ্য ঘোষিত কমিটির অনুমোদনের ২৪ ঘন্টা না পেরুতেই যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলালের স্বাক্ষরিত প্যাডে স্থানীয় নেতৃবৃন্দের আনীত অভিযোগের ভিত্তিতে সদ্য ঘোষিত ১১টি ইউনিট কমিটির কার্যক্রম স্থগিতের ঘোষণায় চট্টগ্রাম দক্ষিণ জেলাধীন উপজেলা ও পৌরসভা যুবদলের তৃণমূল নেতৃবৃন্দ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ক্ষোভ প্রকাশ করেন।

এদিকে ঘোষিত ১১টি ইউনিট কমিটির কার্যক্রম স্থগিতাদেশ ঘোষণার পরপরই বাঁশখালীর সাবেক সাংসদ আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর ‘কারিশমা’ বলে সোস্যাল মিডিয়ায় ঝড় তুলেন বেশকয়েকজন নেতাকর্মী। অনেকে জাফরুল ইসলামকে ধন্যবাদ জানিয়ে স্টাটাস দেন। আবার কেউ কেউ ‘The King of South Chittagong -জাফরুল ইসলাম চৌধুরী বলেও তাদের স্টাটাসে ঝড় তুলেন। তারা কমিটির কার্যক্রম স্থগিতাদেশকে জাফরুল ইসলামের দূরদর্শিতা বলে বলে প্রচার করেন।

অপরদিকে তৃণমূলের অধিকাংশ নেতৃবৃন্দ সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ তুলে বলেন, জাফরুল ইসলামের কাছে নব গঠিত কমিটি মনঃপূত না হলে তিনি এ কমিটি থেকে তার অনুসারীদের অনেককে পদত্যাগ করতে বলেন এবং নবগঠিত কমিটির কার্যক্রম স্থগিত করার জন্য বাঁশখালীর সাবেক সাংসদ জাফরুলের দিকে অভিযোগের তীর তুলে তৃণমূল যুবদলের নেতৃবৃন্দ।

কমিটির কার্যক্রমের স্থগিতাদেশ দেওয়ার পর জাফরুলের অনুসারীদের দেওয়া স্ট্যাটাস ‘ওস্তাদের মার শেষ রাতে’ বলে প্রচার করতে দেখে তৃণমূলে ক্ষোভ প্রকাশ পায় এবং রাজনীতিতে এক অশনী সংকেত ও অস্থির পরিবেশের জন্ম হবে বলে অাশংকা প্রকাশ করছে দলের তৃণমূল নেততৃবৃন্দ।

২৪ ঘন্টা না পেরুতেই সদ্য ঘোষিত কমিটির কার্যক্রম স্থগিতের জন্য জাফরুলের কারিশমা যেখানে, সেখানে জাফরুল যেন এক জাঁহাপনা গুরুজি। তিনি যেমন চায় তেমন করবে এটা মেনে নেবে না বলে অনেকের রয়েছে চাপা ক্ষোভ। তারা সদ্যঘোষিত কমিটির কার্যক্রম স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য উর্ধ্বতন নেতৃবৃন্দের সু-দৃষ্টি কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net