ঢাকা   ০৩:০৯:১২ এএম, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা আন্ডারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযো গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

রাউজানের শরীফ পাড়ায় কৃষকেরা স্বেচ্ছাশ্রমে নির্মাণ হচ্ছে আই,পি,এম ক্লাব কার্যালয়

শাহাদাত হোসেন,, রাউজান প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
  • ৩০১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাউজান পৌরসভার ৮নম্বর ওয়ার্ড ও ৭নম্বর ওয়ার্ডের শরীফ পাড়ার এলাকার কৃষকেরা তাদের বাড়ীর পাশে কাঁশখালী খালের দু তীরে ফসলী জমিতে ধান,সবজি ক্ষেতের চাষাবাদ করে জিবিকা নির্বাহ করে।এলাকার কৃষকরা ফসলী জমিতে বিভিন্ন জাতের সবজি উৎপাদন করে তাদের উৎপাদিত সবজি ব্যবসায়ীদের নিকট বিক্রয় করেন।ব্যবসায়ীরা সবজি ক্রয় করে রাউজানের বিভিন্ন হাট বাজারে বিক্রয় করে।

কাঁশখালী খালের দু’তীরে ফসলী জমিতে সবজি ও ফল,ধানের চাষাবাদকারী শরীফ পাড়া ও হাজী পাড়ার কৃষকদের নিয়ে রাউজান উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস আই, পি, এম ক্লাব গঠন করে দেয়।গঠন করা আই, পি এম ক্লাবের কার্যালয় ছিলনা। এলাকার সকল কৃষকেরা মিলে কাঁশখালী খালের তীরে আই, পি এম ক্লাব কার্যালয় নির্মাণ করার উদ্যোগে নেয়।গতকাল মঙ্গলবার সকাল থেকে এলাকার কৃষকেরা জড়ো হয়ে হাতে কোদাল নিয়ে স্বেচ্ছাশ্রমে মাটি কেটে আই, পি, এম ক্লাব কার্যালয়ের নির্মাণের স্থান মাটি ভরাট করেন।পরে টিনের ছাউনি ও টিনের বেড়া দিয়ে আই, পি এম ক্লাব কার্যালয় নির্মাণ করেন।কৃষকেরা স্বেচ্ছাশ্রমে আই, পি, এম ক্লাব কার্যালয় নির্মাণ করার সময়ে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা উপ সহকারী কৃষি অফিসার সঞ্জয় কুমার চন্দ,রাউজান পৌর যুবলীগের কৃষি বিষয়ক সম্পাদক ইখতেয়ার উদ্দিন, আই, পি এম ক্লাবের সভাপতি আবদুল শুক্কুর, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম,কোষাধাক্ষ্য তফজ্জল আহম্মদ, কৃষক মুসলিম, মোহাম্মদ উল্লাহ, সুমন,আবু তাহের, সেলিম, সোলায়মান প্রমুখ ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি