1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হবিগঞ্জে নিখোঁজের দুদিন পর সিএনজি চালকের মরদেহ উদ্ধার বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি কুমিল্লা সিটি স্কুলের কৃতি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকার ইসলামবাগ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবক নিখোঁজ  চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বিএনপির জন্য ১৭ বছর রাজপথে, এখন দিনমজুর জজ মিয়ার চাওয়া শুধু একটি ঘর সাতকানিয়ায় শাহজাহান চৌধুরীর উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধিঃ মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম ||

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৬১ বার

নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৪ সেপ্টেম্বর) নবীগঞ্জ উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় নবীগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করতে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহন,ভূয়া ডাক্তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহন,নবীগঞ্জ শহরের নতুন বাজারে বাস থামিলে জেল জরিমানা,বাজারে সকাল ৮ টা থেকে রাত ৯ টার পূর্বে কোন দরনের মালবাহি ট্রাক লোড আনলোড,নসিম করিমন যানবাহন চলাচল বন্ধে জোরদার ব্যবস্থা গ্রহন, অপ্রাপ্ত বয়স্ক ড্রাইভার গাড়ী চালানো আইনত দন্ডনীয় অপরাধ, নবীগঞ্জ বাজারে কোন ভ্রাম্যমান দোকানপাট বসানো নিষেধ, সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনগনকে সচেতন করা, উপজেলা প্রাণী সম্পদ অফিসের বাহিরের সীমানায় বহিরাগত কর্তৃক সংগঠিত বিভিন্ন ধরনের অপরাধমুলক কর্মকান্ডসহ অন্যান্য বিষয়ে ব্যবস্থা গ্রহনের জন্য সিদ্ধান্ত গ্রহন করা হয়।সভায় সর্বসম্মতিকক্রমে এ সিদ্ধান্ত গুলো গৃহিত হয়। সকালে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ বাহুবলের সংসদ সদস্য শাহনওয়াজ মিলাদ গাজী।বিশেষ অতিথি নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম। বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সুমাইয়া মমিন,মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার নূর উদ্দিন (বীর প্রতিক),স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ আব্দুম সামাদ, নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) উত্তম কুমার দাশ,ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার শাহিন আহমেদ,আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ মিলু,নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ আলমগীর মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌস, আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুল আউয়াল, ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান, আশিক মিয়া,আবু সাঈদ এওলা মিয়া,আবু সিদ্দিক,আলী আহমেদ মুসা,আব্দুল মুহিত চৌধুরী,জাবেদুল আলম চৌধুরী সাজু,বজলুর রশিদ,মহিবুর রহমান হারুন,সত্যজিৎ দাশ,মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সইফা রহমান কাকলী,ইসলামী ফাউন্ডেশনের সুপার ভাইজার মোঃ সুলেমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net