1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চুনারুঘাটে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ।। অবৈধভাবে বালু উত্তোলন করতে দেয়া হবে না- বক্তারা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হবিগঞ্জে নিখোঁজের দুদিন পর সিএনজি চালকের মরদেহ উদ্ধার বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি কুমিল্লা সিটি স্কুলের কৃতি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকার ইসলামবাগ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবক নিখোঁজ  চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বিএনপির জন্য ১৭ বছর রাজপথে, এখন দিনমজুর জজ মিয়ার চাওয়া শুধু একটি ঘর সাতকানিয়ায় শাহজাহান চৌধুরীর উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

চুনারুঘাটে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ।। অবৈধভাবে বালু উত্তোলন করতে দেয়া হবে না- বক্তারা

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ।।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ২৭২ বার

হবিগঞ্জের চুনারুঘাটে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অবৈধভাবে বালু উত্তোলন ও পৌর শহরের যানজট নিরসনে আইন প্রয়োগের বিষয়ে আলোচনা করা হয়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল।

প্রধান অতিথি ছিলেন, চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।

সভায় উপস্থিত ছিলেন, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক, পৌরসভার মেয়র নাজিম উদ্দিন শামছু, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফর রহমান মহালদার, আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, দেওরগাছ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শামছুন্নাহার চৌধুরী, পাইকপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শামছুজ্জামান শামীম, সাটিয়াজুরি ইউপি চেয়ারম্যান আব্দুর রশীদ, মিরাশী ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিন, চুনারুঘাট ব্যকসের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুদ, এন টিভির চুনারুঘাট প্রতিনিধি ইসমাইল হোসেন বাচ্চু, মিরাশী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ মাস্টার সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের আইনশৃঙ্খলা কমিটির সদস্যগণ ও সরকারি কর্মকর্তাবৃন্দ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, “চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের হিড়িক পড়েছে। অর্ধরাস্তা দখল করে বালু লোড করা হচ্ছে ট্রাকে। এতে দূর্ঘটনার আশঙ্কা বাড়ছে। এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। চুনারুঘাট পৌর শহরে যানজট এখন নিত্যদিনের সঙ্গী। যানজট নিরসনে আমাদের সর্বোচ্চ আইন প্রয়োগ করতে হবে। বক্তরা আরো বলেন, “চুনারুঘাটে আগের চেয়ে মাদক অনেকটাই কম। তবে এখনো রাঘব-বোয়ালরা ধরা ছোঁয়ার বাইরে। খুঁজে খুঁজে তাদের আইনের আওতায় আনতে হবে। তবেই মাদকমুক্ত হবে চুনারুঘাট।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net