1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার মহম্মদপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ

মাগুরার মহম্মদপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

মোঃসাইফুল্লাহ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
  • ২৩৭ বার

মাগুরার মহম্মদপুর উপজেলার আওনাড়া গ্রামে কেয়া খাতুন (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। ১৬ সেপ্টেম্বর বুধবার বিকেলে মহম্মদপুর থানা পুলিশ খবর পেয়ে গৃহবধূর লাশ হাসপাতাল থেকে মর্গে পাঠিয়েছে।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, কেয়া খাতুন উপজেলার দীঘা ইউনিয়নের আওনাড়া গ্রামের দুবাই প্রবাসী সজিব শেখের স্ত্রী।

শ্বশুর বাড়ির লোকজনেরা কেয়ার লাশ হাসপাতালে রেখে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে।

এক বছর আগে উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের ফসিয়ার রহমান মোল্যার মেয়ে কেয়া খাতুনের সাথে একই উপজেলার দীঘা
ইউনিয়নের আওনাড়া গ্রামের আবুল শেখের ছেলে সজিব শেখের বিয়ে হয়। বিয়ের তিন মাস পর স্বামী সজিব দুবাই চলে যান। তাদের কোন সন্তান নেই।
প্রতিবেশীরা বলেন, আজ বেলা পৌনে একটার দিকে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় ঘরে কেয়ার লাশ পাওয়া যায়।
১৬ সেপ্টেম্বর বুধবার রাতে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ তারক বিশ্বাস মোবাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে আমাদের প্রতিনিধিকে জানান লাশ ময়না তদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে, এবং মহম্মদপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে যার মামলা নং ৫২/২০২০ তারিখ ১৬/৯/২০২০ ইং।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net