1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ধামইরহাটে পানিতে ডুবে শিশুর মৃৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান

ধামইরহাটে পানিতে ডুবে শিশুর মৃৃত্যু

জেলা বার্তা পরিবেশক,নওগাঁ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
  • ২৭১ বার

নওগাঁর ধামইরহাটে জগন্নাথপুর আত্রাই নদীর ঘাটে পানিতে খেলতে গিয়ে দশ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার(১৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে শিশু জিহান হোসেন তার জমজ ভাইকে সাথে নিয়ে নদীর পানিতে কলার গাছ দিয়ে ভেলা বানিয়ে খেলতে যায়। খেলার ছলে এক পর্যায়ে পানিতে ডুবে যায়। নিহত জিহান হোসেন উপজেলার আড়ানগর ইউনিয়নের সিঙ্গারুল গ্রামের মোশারফ হোসেনের ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে,গত দুই দিন পূর্বে জিহান হোসেন ও তার জমজ ভাই রিয়াদ হোসেনকে নিয়ে তার পরিবার ভড়িগ্নপতি আমজাদ হোসেনের চৌঘাট জগন্নাথপুর গ্রামের বাড়ীতে বেড়াতে আসে। বৃহস্পতিবার দুপুরে দুই ভাই পৃথক দুটি কলার গাছ নিয়ে আত্রাই নদীর জগন্নাথপুর ঘাটে ভেলা (ভুড়া) বানিয়ে নদীতে খেলছিল। এক সময় জিহান হোসেন কলার গাছ থেকে পড়ে পানিতে ডুবে যায়। তাৎক্ষনিক অপর ভাই রিয়াদ হোসেন চিৎকার ও কান্নাকাটি করতে থাকে। এরপর থানা পুলিশের সহায়তায় গ্রামের লোকজন ও নজিপুর ফায়ার সার্ভিসের ডুবরি দল অনেক খোঁজাখুজির পর তার লাশ উদ্ধার করতে পারেনি।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল মমিন বলেন,শিশুটির লাশ উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net