1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চীনে কাঁকড়া রপ্তানীর দাবীতে বাগেরহাটে ব্যবসায়ী ও খামারীদের মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

চীনে কাঁকড়া রপ্তানীর দাবীতে বাগেরহাটে ব্যবসায়ী ও খামারীদের মানববন্ধন

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
  • ২৬২ বার

বাগেরহাট জেলা কাঁকড়া ব্যবসায়ী সমিতির আয়োজনে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে খুলনা-মোংলা মহাসড়কের ভাগা এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। সব ধরণের প্রশাসনিক জটিলতা দ্রুত নিরসন করে দ্রুততম সময়ের মধ্যে চীনে কাঁকড়া রপ্তানীর দাবীতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। মানবন্ধনে বাগেরহাট, মোংলা, দিগরাজ, চালনা, ফয়লা, রামপাল, ভাগাসহ বিভিন্ন এলাকার শতশত কাকড়া ব্যবসায়ী, বিভিন্ন কাকড়া ব্যবসায়ী সমিতির নেতা ও সহস্রাধিক খামারী অংশগ্রহন করেন।

মানবন্ধনে বক্তব্য দেন, রামপাল সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জালাল উদ্দিন দুলাল, বাংলাদেশ কাকড়া ব্যবসায়ী ও সরবরাহকারী সমিতির সাধারণ সম্পাদক অজয় কুমার বিশ্বাস, বাগেরহাট জেলা কাঁকড়া ব্যবসায়ী সমিতির সভাপতি দীপঙ্কর মজুমদার, সাধারণ সম্পাদক মধুসূদন হাওলাদার, দ্বিগরাজ বাজার কাকড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আরিফ বিল্লাহ, মোংলা কাকড়া ব্যবসায়ী সমিতির নেতা উকিল উদ্দিন ইজারাদার,বাগেরহাট বাজার কাকড়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অসীম কুমার সাহা, সাধারণ সম্পাদক সাধণ কুমার সাহা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বাগেরহাট জেলা থেকে প্রতিবছর বিপুল পরিমান কাকড়া রপ্তানী হত চীনে। যা থেকে দেশে অনেক বিদেশী মুদ্রা আসতো। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারনে টানা প্রায় ৫ মাসের অধিক সময় চীনে কাকড়া রপ্তানী বন্ধ রয়েছে। এতে করে একদিকে যেমন সরকার কোটি কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কাঁকড়া শিল্পের সাথে সম্পৃক্ত জেলার লক্ষাধিক পরিবার। রপ্তানী কার্যক্রম বন্ধ থাকায় ব্যাংক ঋনের চাপ আর সংসারের খরচ মেটাতে হিমশিম খাচ্ছি। এভাবে চলতে থাকলে আমাদের পথে বসতে হবে।

বক্তারা আরও বলেন, চীনে এক কেজি কাকড়া বিক্রি করতাম ১৫‘শ থেকে ২ হাজার টাকায়। সেই কাকড়ার কেজি এখন বিক্রি করতে হয় মাত্র ৩‘শ থেকে ৪‘শ টাকা। যার ফলে কাকড়া চাষী ও ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এভাবে চলতে থাকলে কাঁকড়া শিল্প, ব্যবসায়ী ও কাকড়া খামারীরা নিস্ব হয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net