1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলতে হবে : খাদ্যমন্ত্রী - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ

নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলতে হবে : খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ.

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
  • ২৪৮ বার

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন- জাতির জনক বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের নয়, তিনি জাতীয় সম্পদ। বিশ্ব দরবারে মহান নেতা। তাই নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলতে হবে। তবেই দেশটা হবে সোনার বাংলাদেশ।

আজ (শুক্রবার) নওগাঁ জেলা খাদ্য বিভাগের উদ্যোগে নির্মিত বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করতে গিয়ে এসব কথা বলেন তিনি।

নওগাঁ জেলা খাদ্য ভবনের মূল ফটকে নির্মিত বঙ্গবন্ধু কর্নারে জাতির পিতার বিভিন্ন সময়ের ছবি, তাঁর জীবনী ও ঐতিহাসীক ঘটনা, লেখনী ও বানীসহ অন্যান্য স্মৃতি বিজরিত জিনিসপত্র স্থাপন করা হয়েছে। কর্নারের ফলক উন্মেচন করে উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী।

এসময় মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু কর্নারের মাধ্যমে জাতীর জনকের রেখে যাওয়া কর্ম ও বানীগুলো নতুন প্রজন্ম জানতে পারবে। এর মধ্যদিয়ে তরুন ও যুবকরা মাদক ও সন্ত্রাস থেকে দূরে থাকবে।

বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে নিরলস কাজ করছেন। আওয়ামী লীগ সরকার মানেই উন্নয়নের সরকার। তাই শেখ হাসিনার নেতৃত্বকে আরো শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে সহযোগিতা ও এগিয়ে আসার আহবান জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় খাদ্য কর্মকর্তা রায়হানুল কবীর, নওগাঁ জেলা প্রশাসক হারুন-অর-রশিদ, নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক জিএম ফারুখ হোসেন পাটওয়ারী, বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল ইসলামসহ খাদ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শেষে কর্মকর্তাদেরকে সাথে নিয়ে জেলা খাদ্য ভবন চত্ত্বরে আম গাছের চারা রোপন করেন মন্ত্রী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net