1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাঙ্গুনিয়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে হত্যা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সংবাদপত্রের কণ্ঠরোধের ইতিহাস ভুলে গেলে গণতন্ত্র বিপন্ন হবে: মো. জাহিদ একনেকে ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদিত ঈদগাঁওয়ে নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন এমপি লুৎফুর রহমান কাজল নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার 

রাঙ্গুনিয়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে হত্যা

আশিক এলাহী,রাঙ্গুনিয়া,চট্টগ্রাম।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
  • ২৬০ বার

রাঙ্গুনিয়ায় দুর্বৃত্তের হামলায় আওয়ামীলীগ নেতা ইউনুস মিয়া (৫৫) নিহত হয়েছে। আজ শক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মোগল হাট ইউনিয়নের খামারি পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ইউনুস মিয়া ওই এলাকার দুলাল মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, জমি সংক্রান্ত বিরোধ থাকায় ইউনুস মিয়া ইউনিয়ন পরিষদে যায় সুষ্টু বিচারের প্রত্যাশায়। জমি সংক্রান্ত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র চেয়ারম্যান সেকান্দর মির্জার সম্মুখে প্রতিপক্ষ দুর্বৃত্তরা ঘটনাস্থলে ইউনুস মিয়াকে পিটিয়ে হত্যা করেছেন।
নিহতের ছেলে রাসেল বাবাকে (ইউনুস মিয়া) উদ্বার করতে গেলে, দুর্বৃত্তরা রাসেলকেও হামলা করেন। আহত অবস্থায় রাসেলকে উপজেলা স্থাস্থ্য কেন্দ্রে প্রেরণ করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পরিবার সুত্র জানায়, নিহত ইউনুস মিয়া ইউনিয়ন পরিষদে যায় সুষ্টু বিচারের প্রত্যাশায়।
কিন্তু চেয়ারম্যান সেকান্দর মির্জার মদদে প্রতিপক্ষ দুর্বৃত্তরা ইউনুস মিয়াকে পিটিয়ে হত্যা করেছেন। চেয়ারম্যান সেকান্দর মির্জাকে অস্ত্র হাতে প্রতিপক্ষের ভ্রমিকা দেখা গেছে বলে পরিবার দাবী করেন।

জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরুল আলম বলেন, ইউনুস মিয়ার পরিবার পরিক্ষিত আওয়ামীলীগ পরিবার।
তিনি বলেন, ইউনুস মিয়াও একজন পরিক্ষিত আওয়ামীলীগ নেতা। তিনি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সদস্য ছিলেন। তিনি বিদেশ চলে যাওয়ায় বর্তমান কমিটিতে তাকে রাখা হয়নি। নিহতের ভাই সাবেক ইউপি সদস্য এবং তার ভাতিজা উপজেলা সেচ্ছাসেবী লীগের সাংস্কৃতিক সম্পাদক বলে জানান তিনি।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছেন। নিহতের পরিবার থানায় মামলা করেছেন। সন্ত্রাসীদের দ্রুত আইনের আওধায় আনার জন্য পুলিশ তৎপর বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net