1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাজারে আসছে 'আল্ট্রা শাইন' ডিটারজেন্ট পাউডার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

বাজারে আসছে ‘আল্ট্রা শাইন’ ডিটারজেন্ট পাউডার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০
  • ৭৪৭ বার

নিজস্ব প্রতিবেদক : খুব শীঘ্রই বাজারে আসছে আল্ট্রা শাইন ডিটারজেন্ট পাউডার। আর এটি উৎপাদন ও বাজারজাত করছে গ্রাম বাংলা কনজ্যুমার লিমিটেড। মোড়কজাত ও বাজারজাতকরণ হচ্ছে কুমিল্লার বিসিক শিল্প নগরীতে।

এ ব্যাপারে কোম্পানির চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, “ব্যবসা করাই আমাদের মূল উদ্দেশ্য নয়। ক্রেতাদের ঘরে ঘরে গুণগত পণ্য পৌঁছে দেয়াই আমাদের উদ্দেশ্য” তিনি বলেন, “চলতি মাসের ১ তারিখে শুধুমাত্র কুমিল্লায় প্রাথমিকভাবে বাজাতজাত শুরু হয়েছে। এ মাসেই দেশব্যাপী ডিলারের মাধ্যমে আল্ট্রা শাইনের পণ্য পৌঁছে দেয়ার কার্যক্রম শুরু হবে।” আপনাদের পণ্য রাজধানী ঢাকায় বাজাতজাত হবে কি না জানতে চাইলে চেয়ারম্যান বলেন, “এরই মধ্যে টাঙ্গাইল, কেরানীগঞ্জ, চাঁদপুর, নোয়াখালীসহ বেশ কয়েকটি জেলায় পণ্যের চাহিদা থাকাতে তাদের কাছে মাল পৌঁছে গেছে। আর রাজধানী ঢাকাতে কয়েকজন ব্যবসায়ী ডিলারের জন্য যোগাযোগ করেছেন। আলাপ আলোচনা করে সেটা সিদ্ধান্ত নেয়া হবে।”

এ ব্যাপারে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আল মামুন ভূইয়া বলেন, “সরকারের সব রকম বৈধতা নিয়েই পণ্য বাজারজাত শুরু করেছি। আমরা পণ্যের মানের ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।” কোম্পানিতে আর কী কী পণ্য রয়েছে জানতে চাইলে এমডি মামুন বলেন, “বাজারে আসছে আল্ট্রা শাইন হ্যান্ড ওয়াশ, আল্ট্রা শাইন ডিস ওয়াশ, আল্ট্রা ফ্রেস চা, টয়লেট ক্লিনার, টাইলস ক্লিনার, ফ্লোর ক্লিনার, লিকুইড ব্লু, সরিষার তেল, বল সাবান, আল্ট্রা শাইনের গ্লাস ক্লিনারসহ আরো কিছু পণ্য ধাপে ধাপে বাজারে আসছে।”

উল্লেখ্য, তিন জন তরুণ উদ্যোক্তার অক্লান্ত পরিশ্রমের ফসলই আল্ট্রা শাইন। গ্রাম বাংলা কনজ্যুমার লিমিটেডের ব্যানারে ইতোমধ্যে দেশব্যাপী তাদের পণ্য বাজাতজাত শুরু করেছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net