1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারায় ইয়াবাসহ মাদক কারবারী আটক ১ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

আনোয়ারায় ইয়াবাসহ মাদক কারবারী আটক ১

বদরুল হক:–

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ২২৫ বার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দুই হাজার পিস ইয়াবাসহ আব্দুর রহিম (৩৯) নামে এক যুবককে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৩শে সেপ্টেম্বর) দুুপুর ২টার সময় উপজেলার ২নং বারশত ইউনিয়নের চালিতাতালী এলাকা হতে তাকে আটক করে । এসময় আটকৃত আসামীর কাছ থেকে ০২ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। আসামী আব্দুর রহিম উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়া পাড়ার মৃত শের আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার বারশত ইউনিয়নের আব্দুর রহিম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছে। আজগর আলী নামে এক মাদক ব্যবসায়ীর কাছে সিএনজি করে ইয়াবার একটি চালান বিক্রয়ের জন্য যাচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আনোয়ারা থানার এসআই জুয়েল ও এএআসই রেজাউল করিম মামুনের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালান।চালিতাতালী এলাকায় সন্দেহযুক্ত সিএনজি গাড়ীটি থামাতে বললে এসময় আসামী আব্দুর রহিম পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া করে তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় আজগর আলী নামে অপর এক মাদক ব্যবসায়ীর কাছে সে ইয়াবার চালান নিয়ে যাচ্ছে।

আনোয়ারা থারার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আব্দুর রহিম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত আজগর আলীকে আজ ২৪ই সেপ্টেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net