1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বর্তমান কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতন মনোনয়ন পাওয়ায় জনগণের ফুলেল শুভেচ্ছা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

বর্তমান কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতন মনোনয়ন পাওয়ায় জনগণের ফুলেল শুভেচ্ছা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৬ জানুয়ারি, ২০২০
  • ৫০৮ বার

গোলাম মোস্তফা মন্টি :
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ২০নং ওয়ার্ডের কাউন্সিলর পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতন । মনোনয়ন পেলে তার নির্বাচনী এলাকার বিভিন্ন শ্রেনীর লোকজন তাকে ফুলেল শুভেচ্ছা জানান ।

এখবর প্রকাশের পর পুরো এলাকায় চলছে আনন্দের বন্যা ও মিষ্টি বিতরণ। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে উচ্ছ্বাস।

জানা যায়, কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতন এলাকায় উন্নয়নকাজের জন্য সর্ব সাধারণের মাঝে আস্থার জায়গা তৈরি করে নিয়েছেন।

একারণে আবারও বিপুল ভোটের ব্যবধানে জয়ের আশা। এলাকার সাধারণ মানুষও মনে করেন তিনি বিপুল ভোটে জয় লাভ করবেন। সর্বসাধারনের সমর্থনের কারণে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন তিনি।

এছাড়া দলের জন্যও অনেক ত্যাগ রয়েছে এ জনপ্রতিনিধির। তাই দল থেকে তাকে মূল্যায়ন করা হয়েছে বলে মনে করছেন সবাই।

এ প্রসঙ্গে ফরিদ উদ্দিন আহমেদ রতন বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে আদর্শ সমাজ গঠনে নিজেকে নিয়োজিত রাখতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতায় অংশীদার হতে আসন্ন ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ২০নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে আমি সবার দোয়া ও সমর্থন প্রার্থী।

ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।

রোববার দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ তালিকা প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই দুই সিটিতে ভোটগ্রহণ চলবে।

পুরো ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে। ২২ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net