1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সড়ক দুর্ঘটনায় বাগেরহাটে ব্যবসায়ী নিহত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত 

সড়ক দুর্ঘটনায় বাগেরহাটে ব্যবসায়ী নিহত

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
  • ২২৪ বার

একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না।
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় হারুন-অর-রশিদ(৫০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) খুলনা-বাগেরহাট মহাসড়কের বাগেরহাট সদর উপজেলার মাজার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘাতক মাহেন্দ্র চালক মাসুদ আলীকে আটক করেছে পুলিশ। আটক মাসুদ আলী সদর উপজেলার চর গ্রামের আমীর আলীর ছেলে।

নিহত হারুন-অর-রশিদ বাগেরহাট সদর উপজেলার রনবিজয়পুর গ্রামের মৃত মোতালেব শেখের ছেলে। সে সুপারির ব্যবসা করতেন।

কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহ আলম জানান, হারুন-অর-রশিদ মাজার এলাকায় দাঁড়িয়েছিল। এসময় একটি মাহেন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। মাহেন্দ্রের ধাক্কায় হারুণ গাছের সাথে আছড়ে পরে। এতে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় হারুণ অর রশীদকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যায়। এঘটনায় মাহেন্দ্র চালক মাসুদ আলীকে আমরা আটক করেছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net