1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চা দোকানিকে হত্যার ঘটনায় মোরেলগঞ্জে তিন যুবক আটক - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত 

চা দোকানিকে হত্যার ঘটনায় মোরেলগঞ্জে তিন যুবক আটক

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৫০৮ বার

বাগেরহাট জেলার, মোরেলগঞ্জে চা দোকানি আবু হানিফ ফকিরকে হত্যার ঘটনায় তিন যুবককে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে আটকৃতদের আদালতে সোপর্দ করেছে মোরলগঞ্জ থানা পুলিশ।

আটককৃতরা হলেন, মোরেলগঞ্জ উপজেলার খারইখালী গ্রামের তরিকুল ইসলাম (২০), বাদল সরদার (৩০) এবং সাকিব শেখ (১৯)। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) গভীর রাতে খারইখালী গ্রামের বিভিন্ন জায়গা থেকে এদের আটক করলেও তদন্তের স্বার্থে আদালতে সোপর্দের আগ মুহুর্তে সাংবাদিকদের জানানো হয়। আটক তরিকুলের কাছ থেকে আবু হানিফ খলিফার ব্যবহৃত একটি টর্চ লাইট উদ্ধার করে পুলিশ। এছাড়াও হত্যার সাথে জড়িত বেশকিছু আলামত উদ্ধার করেছে পুলিশ।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মনিরুল ইসলাম জানান, আবু হানিফের মরদেহ উদ্ধারের পর থেকে পুলিশ ওই এলাকায় অভিযান শুরু করে। গভীর রাতে তিনজনকে আটক করা হয়। আটক সবাই আবু হানিফের বন্ধু। এদের মধ্যে তরিকুল ইসলামের কাছ থেকে হানিফের ব্যবহৃত একটি টর্চ লাইট উদ্ধার করা হয়েছে।

হত্যার কারণ সম্পর্কে ওসি মনিরুল ইসলাম জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি আবু হানিফ পোশাক কারখানায় চাকুরী করতেন। করোনাকালীন সময়ে বাড়িতে এসে চায়ের দোকান দেন। চাকুরী কালীন সময়ে তার বেশকিছু টাকা বাকি ছিল কারখানা মালিকের কাছে। বাকি টাকা ও প্রনোদনা মিলিয়ে তার বিকাশ একাউন্টে প্রায় এক লক্ষ টাকা ছিল। ওই টাকা হাতিয়ে নেওয়ার জন্য আবু হানিফের কাছে মোবাইল ও বিকাশের পিন নাম্বার চায় হত্যাকারীরা। দিতে অস্বীকৃতি জানালে তার মাথায় এলোপাথারী কুপিয়ে হত্যা করা হয় আবু হানিফকে। এ ঘটনায় শুক্রবার হত্যার শিকার আবু হানিফের মা বাদী হয়ে অজ্ঞাত আসামী দিয়ে মোরেলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net