1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দেশের সকল নদী খনন করে বাধঁ নিমানঁ করা হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত 

দেশের সকল নদী খনন করে বাধঁ নিমানঁ করা হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি

লাভলু শেখ স্টাফ রিপোটার লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ২৫৫ বার

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল নদী খনন ও বাধঁ করার নির্দেশ দিয়েছেন এবং জমি উদ্ধার করে কৃষি কাজে চাষ বাড়ানো হবে। এতে অনেক টাকা দরকার। এজন্য বিদেশি দাতা দেশগুলোর সাথে আমাদের সরকারের আলাপ-আলোচনা চলছে। এতে অনেক দেশ আগ্রহ দেখিয়েছেন।

শনিবার ২৬ সেপ্টেম্বর দুপুরে লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ও আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নে তিস্তা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শনকালে তিনি স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত এক পথসভায় এসব কথা বলেছেন।
তিনি আরো বলেন, ‘আমরা ভাটির দেশের মানুষ। উজানে বৃষ্টি হলে বাংলাদেশে বন্যার সৃষ্টি হয়। ভাঙনের কারণে নদীর তল দেশে প্রতিবছর এক বিলিয়ন পলি জমে। এভাবে নদী ভরাট হয়ে চর জেগে উঠছে এবং গতিপথ পরিবর্তন হচ্ছে। প্রতি বছর ভাঙন রোধে বাঁধ নির্মাণ করা হচ্ছে। বাঁধ নির্মাণ কাজ ভালো করতে গিয়ে গতি কিছুটা কমেছে পাউবোর। বড় প্রকল্প বাস্তবায়ন করতে কিছু সময়ও লাগে। এ জন্য তিস্তা পাড়ের মানুষকে ধৈর্য্যধারন করতে হবে। এজন্য আমরা সবাইকে ধৈর্য্য ধারনের অনুরোধ জানাচ্ছি।
নদী ভেঙে যাওয়ার খবর পেলে আমরা দেখতে আসি। আপনাদের কষ্ট কিছুটা লাঘব করতে চেষ্টা করি।

নৌকা যোগে তিস্তা নদী ভাঙন পরিদর্শকালে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম, পানি উন্নয়ন বোডের মহাপরিচালক এএম আমিনুল হক, পানি উন্নয়ন বোড উত্তরাঞ্চলের প্রধান তত্বাবধায়ক প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ, লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর, আদিতমারী ইউএনও মুহাম্মদ মনসুর , লালমনিরহাট পানি উন্নয়ন বোডের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, আদিতমারী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিকুল আলম ও মহিষখোচা ইউপি চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরী প্রমুখ।
পানিসম্পদ প্রতিমন্ত্রী ও তার সফরসঙ্গীরা শনিবার সকাল ১০টায় কুড়িগ্রাম থেকে লালমনিরহাটে আসেন। প্রথমে লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নে এবং পরে আদিতমালী উপজেলার মহিষখোচা ইউনিয়নে তিস্তা নদী ভাঙন পরিদর্শন শেষে দুপুরের পর জেলার হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের তিস্তা ব্যারাজ সেচ প্রকল্প পরিদর্শন করার উদ্দেশ্যে সড়ক পথে রওয়ানা হন। স্বাগত জানান লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এমপি সহ দলীয় নেতৃবৃন্দ। এরপর মন্ত্রী ও তার সফরসঙ্গী নীলফামারীর উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net