1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুইমারাতে বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গভীর রাতে ক্যাটরিনার বাড়ি থেকে বের হচ্ছিলেন রণবীর, তারপর যা ঘটে বিশ্বনেতাদের আপ্যায়নে ভারতের নিরামিষ ভোজ তেলের বাজারে বড় উত্থান একলাফে ১০৭ ডলার শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জনগণের সেবক হিসেবে কাজ করুন : কর্মকর্তাদের উদ্দেশ্যে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল পে-স্কেলের গেজেট প্রকাশে লাগবে আরও সময়, আসছে ৭ পৃথক এসআরও উন্নয়নের স্বার্থে দেশ বিরোধী ষড়যন্ত্রকারিদের কোন ছাড় দেয়া হবেনা -জেলা আইন শৃঙ্খলা সভায় এম পি মনোযার হোসেন খান নোয়াখালীর সোনাইমুড়ীতে মাদকসংক্রান্ত তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন  ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২, আহত ৮

গুইমারাতে বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৩১৪ বার

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়ির গুইমারাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উদযাপন করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকালে গুইমারা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জন্মদিনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

পরে গুইমারা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আনন্দ সোম সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সম্রাট শীল, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী রুবেল,যুবলীগের সভাপতি বিপ্লব শীল,উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক শেখ হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মেমং মারমা,সহসভাপতি আইয়ুব আলী মেম্বার, সহসভাপতি সমীরন পাল প্রমুখ।

এসময় উপস্হিত ছিলেন গুইমারা উপজেলা আওয়ামী লীগের যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম মীর সহসভাপতি মোঃ লিটন যুবলীগনেতা মাসুদ রানা আওয়ামীলীগ নেতা পলাশ চৌধুরীসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

পরে দোয়া মাহফিল শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দেশ ও জাতীর কল্যাণে মোনাজাত করেন গুইমারা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাও, কারী ওসমান গনি। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে আওয়ামীগের পক্ষ থেকে বিভিন্ন এতিমখানায় শিশুদের জন্য খাবারের আয়োজন করা হয়েছে এবং কেক কাটার মাধ্যমে জন্মদিন উদযাপন করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net