1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত 

সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত

শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ):

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ২৫৪ বার

সোনারগাঁ উপজেলা আ.লীগ ও সকল সহযোগি সংগঠনের উদ্যোগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা আ.লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দিনব্যাপী আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম শুভ জন্মদিনের সূচনা হয়।

পরে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের উপস্থিতিতে আলোচনা সভা, দোয়া ও কেক কেটে জন্মদিন পালন করে উপজেলা আ.লীগ ও সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে
কায়সার, কালাম, মোশাররফ চেয়ারম্যান এর নেতৃত্বে দুপুরে আলোচনা সভা, দোয়া ও কেক কেটে জন্মদিন পালন করেন।

উপজেলার পিরোজপুর ইউনিয়নে উপজেলা আ’লীগ এর যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম চেয়ারম্যান উদ্যোগে বিকেলে আলোচনা সভা, দোয়া ও কেক কেটে জন্মদিন পালন করেন।

সোনারগাঁ পৌরসভায় ৬ জন মেয়র প্রার্থী আলাদা আলাদা করে নিজ নিজ এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম শুভ জন্মদিন পালন করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন ও বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিড়লসভাবে কাজ করে যাচ্ছেন। তার হাত ধরেই বাংলাদেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নে রোল মডেল। এ সফলতা এমনিতে আসেনি। নানা প্রতিকূলতাকে পেছনে ফেলে দেশ ও জাতির উন্নয়নে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও ১৯৮১ সালে আ.লীগের নেতৃত্ব গ্রহণের পর থেকে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দলকে সুসংগঠিত করেন এবং ১৯৯৬ সালে প্রথম ও ২০০৮ সাল থেকে টানা তিন মেয়াদে দলকে দেশের নেতৃত্বের আসনে বসাতে সক্ষম হন। আলোচনা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনা করে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net