1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মৎস্যজীবী নেতাদের অনিয়মের প্রতিবাদে মোরেলগঞ্জে সভা, বিক্ষোভ মিছিল - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত 

মৎস্যজীবী নেতাদের অনিয়মের প্রতিবাদে মোরেলগঞ্জে সভা, বিক্ষোভ মিছিল

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ২৩৩ বার

বাগেরহাট জেলার, মোরেলগঞ্জ উপজেলা মৎস্যজীবী সমিতির নেতাদের বিরুদ্ধে টাকার বিনিময়ে চাল সুবিধাভোগীর নাম পরিবর্তনসহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলেছেন সাধারণ সৎস্যজীবীরা। অনিয়মের প্রতিবাদে মঙ্গলবার বেলা ১০টায় পুটিখালী ইউনিয়নের জেলে কার্ডধারী ৩ শতাধকি মৎস্যজীবী প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছেন। ইউনিয়ন সৎস্যজীবী সমিতির সভাপতি খলিলুর রহমান শেখের নেতৃত্বে শ্রেণিখালী বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা অভিযোগ করে বলেন, ২০১০ সাল থেকে ১৫৩ জন সুবিধাভোগীর নিকট থেকে চাল প্রদানকালীন ১২৫ টাকা করে নিলেও তার কোন হিসেব নেই। ২০১৭ সালে সকল জেলেকে ৬০ টাকার বিনিময়ে সঞ্চয় বই দেওয়া হয়। কিন্তু এ পর্যন্ত ওই বইয়ে কিছু লেখা হয়নি। চাল সুবিধাভোগীর তালিকায় নাম তুলতে ১২ জনের নিকট থেকে ৯ হাজার ৬শত টাকা নিয়েছেন উপজেলা সভাপতি কিন্তু তালিকায় তাদের নাম ওঠেনি। অনেকের নাম রহস্যজনকভাবে তালিকা থেকে বাদও পড়েছে।

মেয়াদ শেষ হবার আগে টাকার বিনিময়ে একাধিকবার উপজেলা নেতৃবৃন্দ ইউনিয়ন কমিটি ভেঙ্গে দিয়েছেন বলেও বক্তারা অভিযোগ করেন।

সভায় সমিতির সাধারণ সম্পাদক আলমাস খান, মৎস্যজীবী লীগের সভাপতি সেকান্দার আলী খান, সম্পাদক মো. নাসির শেখ, মুক্তিযোদ্ধা মোস্তফা শিকদার প্রমুখ বক্তৃতা করেন।

এ বিষয়ে উপজেলা সমিতির সভাপতি মো. আবু সালেহ ফরাজী এসব অভিযোগ অস্বিকার করে বলেন, সবকিছুই নিয়মমাফিক চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net