1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গভীর রাতে অসহায়দের দোরগোড়ায় আল্লামা আনোয়ার শাহ রহ. ফাউন্ডেশন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওযে ইউনিয়নজামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে বাধাসৃষ্টির ষড়যন্ত্র রুখে দেবে জনগণ : প্রধানমন্ত্রী  হাটহাজারীতে জাগৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চট্টগ্রাম কিংস রামগড়ে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ’র ৩ সন্ত্রাসী আটক, একে ২২ অস্ত্র উদ্ধার গণমানুষের অধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান : মিজানুর রহমান চৌধুরী  নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই : পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান মাগুরায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমীর ও সেক্রেটারীদের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত  সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানে – মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী ঈদগাঁওয়ে গাজা ব্যবসায়ীসহ গ্রেফতার-৫ ঈদগাঁওর প্রবাসী আলম  সৌদি আরবে সড়ক দুর্ঘটনায়  নিহত

গভীর রাতে অসহায়দের দোরগোড়ায় আল্লামা আনোয়ার শাহ রহ. ফাউন্ডেশন

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ২৭৭ বার

ছিন্নমূল ও অসহায় মানুষদের রাত যত গভীর হয় ততই তাদের বাড়তে থাকে ক্ষুধার যন্ত্রণা। প্রায় সময় ক্ষুধার তাড়নায় পথে-ঘাটেই ঘুমিয়ে পড়েন তারা। এমন সব ছিন্নমূল ও অসহায়দের দোরগোড়ায়খাবার নিয়ে গভীর রাতে হাজির হয় আল্লামা আযহার আলী আনোয়ার শাহ রহ. ফাউন্ডেশন।

কিশোরগঞ্জ শহরের রাস্তায়, রেলস্টেশন ও বাস টার্মিনালে পড়ে থাকা এমন সব মানুষের মাঝে মধ্যরাতে খাবার বিতরণ করেন সংগঠনের স্বেচ্ছাসেবকরা।

এ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আল জামিয়াতুল ইমদাদিয়ার অধ্যক্ষ মাওলানা শাব্বির আহমাদ রশিদ।

আল্লামা আযহার আলী আনোয়ার শাহ রহ. ফাউন্ডেশন করোনাকালে মৃতদের কাফন দাফন ও ত্রাণ কার্যক্রম করে আসছে।

পাশাপাশি করোনা রোগিদের চিকিৎসা সামগ্রী, স্বেচ্ছায় রক্তদান, জরুরি ভিত্তিতে অক্সিজেন ও মধ্য রাতে খাবার বিতরণ কার্যক্রম চালু করে বেশ প্রশংসা কুড়িয়েছে মানবিক এই ফাউন্ডেশনটি।

করোনাকালে ধর্ম-বর্ণ নির্বিশেষে মৃতদের কাফন-দাফনে অনন্য অবদান রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাউন্ডেশনের কার্যক্রমের প্রশংসা করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net