ঢাকা   ০১:৫৩:২৫ পিএম, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, কমেছে দাম নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাদেরের মামাতো ভাই ও ভাতিজা গ্রেফতার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা আন্ডারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযো

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বীমা কর্মীর

শাহজালাল শাহেদ, চকরিয়া:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ৩২৬ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চকরিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে গিয়াস উদ্দিন (৪৫) নামে এক বীমা কর্মী। এতে গুরুতর আহত হয়েছে শিশুসহ আরো তিন যাত্রী। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে চকরিয়া-মহেশখালী সড়কের মাইজঘোনা স্টেশনের পূর্বপাশে ডাম্পার গাড়ির ধাক্কায় সিএনজি গাড়ি উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

সূত্রে প্রকাশ, গুরুতর আহত দুইজনকে চকরিয়া সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি।

নিহত গিয়াস উদ্দিন (৪৫) চকরিয়া সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানীতে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তিনি মহেশখালীর কালারমারছড়া ঝাপুয়া গ্রামের জনৈক মোক্তার আহমদ চৌধুরীর ছেলে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি