1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রংপুরে মুরগী খামারে ভাঙচুর-লুটপাট, আদালতে মামলা,তদন্তে পিবিআই - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি নোয়াখালীর মাইজদী মাদারল্যান্ড হসপিটালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ  কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা

রংপুরে মুরগী খামারে ভাঙচুর-লুটপাট, আদালতে মামলা,তদন্তে পিবিআই

স্টাফ রির্পোটার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ৭৬৬ বার

রংপুরে এক মুরগী খামারে ভাঙচুর ও লুটপাট করেছে আজাদ বাহিনীর সন্ত্রাসীরা। এঘটনায় আদালতে মামলা করেছে ভুক্তভোগি খামারী। পরে, বিজ্ঞ আদালত সুষ্ঠু তদন্তের জন্য মামলাটি পিবিআইর হস্তান্তর করেছেন।

মামলার বিবরণে জানা যায়, রংপুরের পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউপির আরাজি প্রতাপ বিষু গ্রামের বুকুল মিয়ার ছেলে শরিফুল ইসলাম সাতদরগা বাজারের ফিড ব্যবসায়ী মীর আব্দুল আজাদের দোকোনে নগদ মূল্যে ফিড ক্রয় করে খামার পরিচালনা করে আসছিলেন। এক পর্যায়ে খামারী শরিফুল জানতে পায় যে, ন্যায্য মূল্যেও পরিবর্তে তাঁর নিকট চড়া মূল্যে ফিড বিক্রয় করে আসছে। বিষটি বুঝতে পেরে অন্যত্রে নগদ মূল্যে ফিড ক্রয় করে খামার পরিচালনা করছেন। এতে ক্ষিপ্ত হয়ে আজাদ বাহিনীর প্রায় ৮০/৯০জন সন্ত্রাসী ১৪ই সেপ্টেম্বর দুপুরে শরিফুলের খামারে ভাঙচুর ও লুটপাট চালাতে থাকে। এ খবর শরিফুল জানতে পেরে খামারে এসে ঘটনার সত্যতা দেখতে পায়। নিরুপায় হয়ে ৯৯৯ নম্বরে ফোন করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই সন্ত্রাসীরা ৫শতাধিক লেয়ার মুরগী ও ৪ হাজার ডিম নিয়ে বীরদর্পে চলে যায়।

ভাঙচুরের ভিডিও ফুটেজ ও স্থিরচিত্রসহ বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে দন্ডবিধির ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩৮০/৩৫৪/৫০৬(২)/১১৪ ধারা মোতাবেক মামলা করেন। এতে আজাদ বাহিনীর সন্ত্রসীরা আরও ক্ষিপ্ত হয়ে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি অব্যাহত রেখেছেন। এমনকি মামলা তুলে না নিলে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানী করা সহ হত্যা করবে বলে হুমকি অব্যাহত রেখেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net