1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে মা-মেয়েসহ ৩ জন নিহত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে কোপাল যুবদল কর্মী খাগড়াছড়িতে পাহাড়ি নারীকে ধর্ষণ: ধর্ষক আটক, গণপিটুনি থেকে বাঁচাল সেনাবাহিনী পেট ভরে ভাত-মাংস খায় মানুষ কাউকে টাকা দিতে হয় না কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কিশোরগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে মা-মেয়েসহ ৩ জন নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ২৬৪ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালক ও যাত্রী মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়া এক পথচারীসহ আরো তিনজন আহত হয়েছেন। তাদেরকে গুরুতর অবস্থায় কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হচ্ছেন, সিএনজিচালক বুলবুল (৪০), জেসমিন (২৭) ও জেসমিনের মা (৬০)। এছাড়া আহতরা হচ্ছে, নিহত জেসমিনের ছোটবোন মুক্তা (২২), জেসমিনের চার বছর বয়সী শিশুপুত্র ও পথচারী সিদ্দিক মিয়া (৬০)।

সোমবার (৫ অক্টোবর) দুপুর ২টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে কিশোরগঞ্জ সদর উপজেলার কামালিয়ারচর এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে সিএনজিচালক বুলবুল কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত এলাকার গিয়াস উদ্দিনের ছেলে এবং জেসমিন জেলার পাকুন্দিয়া উপজেলার তালদর্শী গ্রামের আব্দুল হামিদের মেয়ে।

পুলিশ, হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জেসমিন তার মা-বোন ও শিশুপুত্রকে সাথে নিয়ে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে পাকুন্দিয়ার বাড়িতে যাওয়ার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠে।

পথে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে কিশোরগঞ্জ সদর উপজেলার কামালিয়ারচর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের (ঢাকা মেট্রো ট-১১-৭৯৩২) সাথে তাদের সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই জেসমিন ও তার মা মারা যান।

এছাড়া সিএনজিচালকসহ অন্যরা গুরুতর আহত হন। আহতদের কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সিএনজিচালক বুলবুল মারা যান।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ট্রাক ও ট্রাকের হেলপারকে হাইওয়ে পুলিশ আটক করেছে। তবে ট্রাকচালক ঘটনার পর পরই গাঢাকা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net