1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁহ পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ করতে কোন টাকা লাগবে না- নবনিযুক্ত আইসি - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে ইব্রাহিমপুর ফাজিল মাদ্রাসায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিয়েছেন ওসি প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ মাগুরায় শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান  নোয়াখালীর সিনিয়র আইনজীবী এ্যাড. মোহাম্মদ ফারুকের ইন্তেকাল: আইন অঙ্গনে শোকের ছায়া  ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান ঈদগাঁওয়ে পথহারা শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে সোশ্যাল মিডিয়ার ভিডিওতে বিভ্রান্তি: সরল ইউপি প্যানেল চেয়ারম্যানের প্রতিবাদ

ঈদগাঁহ পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ করতে কোন টাকা লাগবে না- নবনিযুক্ত আইসি

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ২৪১ বার

ককসবাজার সদর উপজেলার ঈদগাঁহ পূলিশ তদন্ত কেন্দ্রের নবাগত আইসি ইন্সপেক্টর আবদুল হালিম বলেছেন, আমি প্রচার বিমুখ একজন মানুষ কাজ দিয়ে প্রমান করতে চায় আমি কে?

জিডি ও অভিযোগ লিখতে বা এন্ট্রি করতে কোন টাকা দিতে হবে না,তদন্ত কেন্দ্রের কোন কর্মকর্তা ঘুষ কিংবা তদবির বানিজ্যে লিপ্ত হওয়ার যথাযথ প্রমাণ দিতে পারলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

গরীব ও অসহায় মানুষের সেবাই আমার মূল লক্ষ্য।
সম্প্রতি সোসাল মিডিয়া ফেইসবুকসহ সর্বমহল থেকে দাবী উঠেছে ঈদগাঁহ পুলিশকে দালালমুক্ত করা।

এ বিষয়ে প্রশ্ন করলে তিনি জানান, আমার কাছে দালাল,অপরাধীর কোন স্থান নেই।
আপনারা মেসেজ পাবেন, আমি কাজ শুরু করেছি সবাইকে বলে দিয়েছি।
এ ধরনের কোন অভিযোগ পেলে আমাকে জানাবেন আমি সাথে সাথে ব্যবস্থা নেব।

রাইটার নামক দালালদের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এদেরকে বলে দেয়া হয়েছে পুলিশ তদন্ত কেন্দ্রে কোন রাইটার থাকতে পারবে না।
গেইটে কোন রাইটার বা দালালের কোন স্থান হবে না।

তিনি আরো জানান,আমি আসছি মানুষের সেবা করার জন্য।

মাননীয় আইজিপি স্যার আমাদেরকে বহু আশা নিয়ে এখানে পাঠিয়েছেন।
অতএব, এখানে কোন দালাল, মাদকসেবী ও মাধক ব্যবসায়ী, চাঁদাবাজ ও চোর বাটপারদের স্থান হবে না ঈদগাঁহতে।

গরীব লোকদেরকে আমার কাছে পাঠাবেন,আমি নিজের ল্যপ্টপে অভিযোগ লিখে দেব। জনগনের সেবা করাই হবে আমার কাজ।
জনগনের জন্য কাজ করার এবং আইন শৃংখলা রক্ষা করতে সকলের সহযোগিতা কামনা করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net