1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বদরগঞ্জে রেললাইনের ধারে লাগানো সামাজিক বনায়নের গাছ কেটে সাবাড় - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী মেডিকেল সার্টিফিকেট না পাওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব, অপপ্রচারের অভিযোগ ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

বদরগঞ্জে রেললাইনের ধারে লাগানো সামাজিক বনায়নের গাছ কেটে সাবাড়

মোস্তাফিজার বাবলু:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ৫৫৪ বার

রংপুরের বদরগঞ্জ উপজেলায় রেল লাইনের দু’ধারে লাগানো সামাজিক বনায়ন কর্মসুচির শত শত গাছ কেটে সাবাড় করছেন খোদ উপকারভোগী সদস্যরাই। তবে তারা বলছেন হতাশা থেকেই গাছ কাঁটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর বন কর্মকর্তা বলছেন- বিষয়টি জানা নেই।
উল্লেখ্য- প্রায় ২০ বছর আগে আউলিয়াগঞ্জ রেল স্টেশন থেকে বদরগঞ্জ রেল স্টেশন পর্যন্ত সামাজিক বনায়ন কর্মসুচির আওতায় রেললাইনের দু’ধারে গাছ লাগানো হয়। এজন্য এলাকা ভিত্তিক বেশ ক’টি উপকারভোগী দল গঠণ করা হয়। উপকারভোগী দলের সদস্যরা চারাগুলোর পরিচর্যাসহ বাগান দেখভাল করে থাকেন। বর্তমানে গাছগুলো পরিপক্ক হওয়ায় নির্বিচারে গাছ কেটে সাবাড় করছেন খোদ উপকারভোগী দলের সদস্যরাই। সদস্যরা গাছ কেটে ট্রলি বোঝাই করে বিক্রি করছেন বিভিন্ন কাঠ ব্যবসায়ীদের কাছে। গত তিন দিন ধরে প্রকাশ্য দিবালোকে চলছে গাছ কাটার মহোৎসব।
বুধবার(০৭অক্টোবর) দুপুরে সরেজমিনে গেলে আউলিয়াগঞ্জ রেলস্টেশন থেকে ডাঙ্গাপাড়া রেলগেট পর্যন্ত নির্বিচারে গাছ কাটার দৃশ্য। কেউ কেউ গাছের গোড়ায় করাত চালাচ্ছেন, কেউবা রশি টানছেন। আবার কেউ কেউ সেগুলো রেললাইনের উপর দিয়ে গড়িয়ে গড়িয়ে নিয়ে যাচ্ছেন কাঠ বহনকারী ট্রলির কাছে। এসময় কথা হয় গাছ কাটতে ব্যস্ত থাকা হারুন মিয়া, মোশারাফ ও মশিউর নামে তিন ব্যক্তির সাথে। তারা নিজেদের উপকারভোগী সদস্য দাবী করে বলেন, গাছগুলো দীর্ঘদিন ধরে পরিচর্যা করছি। এখন কাটার উপযুক্ত হলেও বনবিভাগের তেমন সাড়া মিলছেনা। একারণে সদস্যরা নিজ উদ্যোগে গাছ কেটে বিক্রি করছেন। গাছ কাটার অনুমতি আছে কিনা এমন প্রশ্ন করা হলে তারা তিনজনই বলেন, হতাশা থেকে গাছ কাটছেন সদস্যরা। এতে কারোরই কোন অনুমতি নেই। তবে উপকারভোগী দলের সভাপতি ফজলুল হক বলেন, রেল কর্মচারীদের ডিস্টার্বের কারণে সদস্যরা গাছ কাটতে বাধ্য হয়েছেন। কারণ তারা প্রতিনিয়ত এলাকায় আসেন আর গাছ কাটতে বলেন। তার দাবী- ভাল গাছ নয়, রেললাইনের উপরে হেলে পড়া গাছগুলো কাটা হচ্ছে।
এবিষয়ে জানতে বনবিভাগের বিট অফিসার মোরশেদ আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি জানা নেই। তবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net