1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁহ-ঈদগড় সড়কে ডাকাতের গুলিতে কন্ঠশিল্পী জনি নিহত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএনপির জন্য ১৭ বছর রাজপথে, এখন দিনমজুর জজ মিয়ার চাওয়া শুধু একটি ঘর সাতকানিয়ায় শাহজাহান চৌধুরীর উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী  কর্মশালা সম্পন্ন  আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর তেলের দামে উত্তাপ, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আবারও অসুস্থ ২১ শিক্ষার্থী মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন দেওয়ানেশ্বরী কালীবাড়ি মন্দিরে ২০ ভরি স্বর্ণের হিসাব নেই গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি গঠনের অভিযোগ

ঈদগাঁহ-ঈদগড় সড়কে ডাকাতের গুলিতে কন্ঠশিল্পী জনি নিহত

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ৫৩১ বার

কক্সবাজারের ঈদগাঁহ-ঈদগড় সড়কে ডাকাতের গুলিতে প্রাণ হারালো আঞ্চলিক গানের জনপ্রিয় শিল্পী জনি দে।

বৃহষ্পতিবার (৮ অক্টোবর) সকাল ৮ টায় ওই সড়কের ঈদগাঁহ পাত্তারা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জনি দে (১৮) রামুর ঈদগড় ইউনিয়নের চরপাড়া (নতুনপাড়া) এলাকার তপন দে’র ছেলে।

জানা গেছে, আগের রাতে একটি অনুষ্ঠানে গান পরিবেশন করে সকালে বাড়ি ফিরছিলেন জনি দে।

পথিমধ্যে ডাকাতরা তাকে বহনকারী সিএনজি গাড়ি থামানোর চেষ্টা করে। গাড়িটি দ্রুত বেগে চালালে ডাকাতদল গাড়িটি লক্ষ্য করে গুলি চালায়। এতে জনি দে গুলিবিদ্ধ হন।

মুমূর্ষু অবস্থায় তাকে ঈদগাঁহ এলাকায় বেসরকারি ক্লিনিকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

জনি দে এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তার মৃত্যুর খবরে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

ঈদগাঁহ পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্য আবদুল হালিম নিহতের সত্যতা নিশ্চিত করে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net