1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় ধানসাগর গ্রামে বাঘ আতঙ্ক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে চরকাঁকড়া ছাত্রদলের বিক্ষোভ মিছিল বেবিচকের ছাড়পত্রের জন্য ৪টি গ্রাউন্ড হ্যান্ডলিং প্রতিষ্ঠানকে মনোনীত করেছে জাপানি কনসোর্টিয়াম কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় গ্রেফতার এক নোয়াখালীর সেনবাগে কৃষি জমিতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু  যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, জ্যোতির মৃত্যু আসছে মডেল খাল কর্মসূচি: বহুমুখী জীবিকা ও কর্মসংস্থানের সম্ভাবনা অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী নবীনগরে আশেকান মঞ্জিলে ৩৯তম উরস মোবারক অনুষ্ঠিত

শরণখোলায় ধানসাগর গ্রামে বাঘ আতঙ্ক

নইন আবু নাঈম, বাগেরহাটঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ৩০৯ বার

বাগেরহাটের শরণখোলায় সুন্দরবন থেকে একটি বাঘ লোকালয়ে ঢুকে পড়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ধানসাগর গ্রামের বিভিন্ন স্থানে শতাধিক বাঘের পায়ের ছাপ দেখে মনুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে বনরক্ষী ও শরনখোলা পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে এলাকাবাসীকে নিয়ে বাঘের অবস্থান খুঁজে বের করার চেষ্টা করে কোন সন্ধান না পেয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন।

বন সংলগ্ন পশ্চিম রাজাপুর গ্রামের ইউপি সদস্য হুমায়ুন করিম সুমন তালুকদার জানান, সকালে গ্রামের লোকজন বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন স্থানে সদ্য হেঁটে যাওয়া বাঘের পায়ের ছাপ দেখতে পায়। গ্রামের এমাদুল হাওলাদার ও রিয়াজুল হাওলাদারে বাড়ির সামনে থেকে ধানক্ষেতে যাওয়ার পথে প্রায় শতাধিক পায়ের ছাপ দেখতে পান তারা। এরপর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। পরে তিনি বন বিভাগ ও শরণখোলা থানা পুলিশকে অবহিত করেন এবং মাইকিং করে সবাইকে সতর্ক থাকতে অনুরোধ করেন। তবে বাঘটি বনে ফিরে গেছে না লোকালয়ের ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে রয়েছে তা নিশ্চিত হতে পারেনি তারা।

এ ব্যাপারে বন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ এনামুল হক জানান, বুধবার রাতে একটি বাঘ লোকালয়ে প্রবেশ করেছিল। খবর পেয়ে বুধবার দুপুরে তাদের সংশ্লিষ্ট বন অফিসের বনরক্ষী, ভিলেজ টাইগার রেসপন্স টিম, কমিউনিটি পেট্রোলিং দল যৌথভাবে বাঘের পায়ের ছাপ অনুসরন করে দেখেছেন বাঘটি পুণরায় বনে ফিরে গেছে। এসময় মসজিদের মাইক থেকে এলাকাবসীকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে।
শরণখোলা থানার অফিসার ইন চার্জ মোঃ সাইদুর রহমান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান এবং এলাকাবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net