1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সিলেটে বিএনপির কর্মসূচিতে অনুপস্থিত আহ্বানকারীরা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ নবীগঞ্জে ড. রেজা কিবরিয়ার কর্তৃক এমপিদের ‘অপদার্থ’ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন সারা দেশের মতো এখানেও ধানের শীষ বিপুল ও রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে- কাজল গণজোয়ার দাঁড়িপাল্লার শোডাউনে উত্তাল চৌরাস্তা-মোগরাপাড়া স্বাধীনতাবিরোধীদের প্রত্যাখ্যান করুন, ভোট নষ্ট নয়, ধানের শীষে জয় হবেই। ইনশাআল্লাহ গণমিছিলে – আমিনুল হকের আহ্বান ঈদগাঁওর জাফর হত্যাকান্ডে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড  চলতি বছর রোজা ২৯ না ৩০টি

সিলেটে বিএনপির কর্মসূচিতে অনুপস্থিত আহ্বানকারীরা

বিশেষ প্রতিবেদক মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ৬৫১ বার

বিএনপির কেন্দ্রঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে দেশব্যাপী নারী-শিশুদের উপর অব্যাহত অমানবিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে মানববন্ধন কর্মসুচী পালন করেছে জেলা ও মহানগর বিএনপি। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় নগরীর চৌহাট্রাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত মানববন্ধনে জেলা ও মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কিন্তু দেখা যায়নি মানববন্ধন কর্মসুচীকে নেতা-কর্মীদের উপস্থিত থাকার অাহ্বান জানানো সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকীকে।
সিনিয়র নেতৃবৃন্দের অনুপস্থিত থাকার কারনে মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করতে দেখা যায় সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী’কে ও সঞ্চালনা দায়িত্ব বর্তায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল আহাদ খান জামালের উপর।

বুধবার সংবাাদ মাধ্যমে পাঠানো সিলেট জেলা বিএনপির সাবেক সহ-দফতর সম্পাদক আবদুল মালেক এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন “নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর বিএনপির মানববন্ধন বৃহস্পতিবার। বিএনপি কেন্দ্রঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে দেশব্যাপী নারী-শিশুদের উপর অব্যাহত অমানবিক নির্যাতনের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে মানববন্ধন কর্মসুচী ঘোষনা করা হয়েছে। উক্ত মানববন্ধন কর্মসুচী বৃহস্পতিবার সকাল ১১টার সময় নগরীর চৌহাট্রাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। মানববন্ধন যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকী।”

সংবাদ মাধ্যমে পাঠানো এমন প্রেস বিজ্ঞপ্তির পর জেলা বিএনপি আহবায়ক, মহানগর বিএনপির সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের এমন অনুপস্থিতি মানববন্ধনে উপস্থিত নেতৃবৃন্দের মনে ক্ষোভের বিস্তার করে। তারা নিজেদের মধ্যে আলোচনায় বলেন কেন্দ্রীয় কর্মসূচি ও বিভিন্ন ইস্যু ভিত্তিক কর্মসূচিতে দায়িত্বশীল নেতৃবৃন্দের এমন ধারাবাহিক উদাসীনতা ও কর্মসূচি পালনে অনিহা সিলেটের বিএনপিকে সাংগঠনিক ভাবে দূর্বল ও বিভাজিত করছে।

নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে পুলিশী বাধার মুখেও সিলেটের মানববন্ধন কর্মসুচীতে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি হুমায়ুন কবির শাহীন, সহ-সভাপতি এডভোকেট হাবিবুর রহমান হাবিব, সহ-সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সহ-সভাপতি আব্দুর রহিম, সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, সহ-সভাপতি বাবু নিহার রঞ্জন দে, জেলা আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, মহানগর সহ-সভাপতি সুদীপ সেন বাপ্পু, সহ-সভাপতি আমির হোসেন ও ফাত্তাহ বকশী, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমান সাবু, হুমায়ুন আহমদ মাসুক, সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, তৌফিকুল ইসলাম হাদী ও মুর্শেদ আহমদ মুকুল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কাশেম, মহানগর সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক এ কে এম তারেক কালাম ও ১নং সদস্য শহীদ আহমদ চেয়ারম্যান, জেলা মহিলা দলের সভাপতি সালেহা কবির শেপি, মহানগর শ্রমিক দলের সভাপতি ইউনুস মিয়া, মহানগর বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা: আশরাফ আলী, স্বেচ্ছাসেবক সম্পাদক হাবিব আহমদ চৌধুরী শিলু, পরিবার কল্যান সম্পাদক লল্লিক আহমদ চৌধুরী, মহানগগর মহিলা দলের সাধারণ সম্পাদিকা নিগার সুলতানা ডেইজি, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা আমেনা বেগম রুমি, বিএনপি নেতা এভোকেট আহমদ রেজা, কয়েস আহমদ সাগর, মঞ্জুর হোসেন মঞ্জু, হেলাল উদ্দিন, উজ্জল রঞ্জন চন্দ, মোতাহির আলী মাখন, সুহেল আহমদ, দেলোয়ার হোসেন চৌধুরী, জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন আহমদ, কয়েস আহমদ, এনামুল হক শামীম, মকসুদুল করিম নোহেল, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক লিটন আহমদ, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মারুফ আহমদ টিটু, আব্দুল আহাদ, মহিলা দল নেত্রী আম্বিয়া বেগম, বিএনপি নেতা নুরুল ইসলাম, সুফিয়া খাতুন মনি, মিলি বেগম ও নাজমা বেগম, বিএনপি নেতা রফিক উদ্দিন, আলমগীর কবির মুন্না, জাবেদুল ইসলাম দিদার, এনামুল হক সোহেল, ছাত্রদল নেতা আব্দুল হাসিব, ফাহিম রহমান মৌসুম, আলী আকবর রাজন, দুলাল রেজা, আব্দুল মোমিন লস্কর ও রুবেল ইসলাম প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সিলেটসহ সারাদেশ জুড়ে গণধর্ষণের ঘটনায় সরকার দলের নেতাকর্মীদের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে। ক্যাম্পাস গুলো থেকে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের বের করে দিয়ে সেখানে এখন ছাত্রলীগ কর্তৃক গণধর্ষণের ন্যাক্কারজনক ঘটনাও ঘটছে। বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশজুড়ে অপরাধ প্রবণতা বেড়ে চলেছে। তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রীকে মাত্র দুই কোটি টাকা দুর্নীতির মিথ্যা অভিযোগে ১০ বছরের ফরমায়েসী সাজা দেয়া হলেও দেশে সরকার দলের নেতাকর্মীদের দ্বারা হাজার কোটি টাকা লুটপাট হচ্ছে। এর সঠিক বিচার করা হচ্ছেনা। সম্প্রতি সিলেটের এমসি ছাত্রাবাসে স্বামীকে বন্দী করে গৃহবধুকে গণধর্ষণ এবং নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধুর প্রতি মধ্যযুগীয় কায়দায় যৌন নিপীড়নের ঘটনায় দেশের মানুষ বিস্মিত হয়েছে। সরকার দলের ক্ষমতার বলেই তারা এসব অপকর্ম করে যাচ্ছে। এটা শুধু সিলেট কিংবা নোয়াখালী জেলা নয়। গোটা দেশেই গণধর্ষণ ও ধর্ষণ ছড়িয়ে পড়েছে। এই অবস্থা চলতে দেয়া যায়না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net