ঢাকা   ১১:৩০:১০ পিএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০

মেয়র হলে অচল ঢাকাকে সচল করে গড়ে তুলব : তাপস

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২০
  • ৪৪৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিজস্ব প্রতিবেদক :
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সম‌র্থিত মেয়র প্রার্থী ব্যা‌রিস্টার শেখ ফজলে নূর তাপস ব‌লে‌ছেন, দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হ‌তে পার‌লে অচল ঢাকা‌কে সচল ক‌রে গ‌ড়ে তুল‌ব।
তি‌নি ব‌লেন, উন্নত ঢাকা গড়ে তোলা আমার জন্য একটি বড় চ্যালেঞ্জ। এ চ্যা‌লেঞ্জ বাস্তবায়ন কর‌বই।
নির্বাচন উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ ও পূর্ব থানা ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বৃহস্পতিবার রা‌তে জাতীয় সমাজতা‌ন্ত্রিক দল জাসদ (ইনু) কেন্দ্রীয় কার্যালয়ের ক‌র্নেল তা‌হের মিলনায়ত‌নে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জাসদ সহ-সভাপতি শহীদুল ইসলাম শহীদ। এছাড়া জাসদ সভাপ‌তি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শি‌রিন আক্তার প্রমুখ বক্তব্য রা‌খেন।
তাপস ব‌লেন, এই ঢাকা নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখি। আমি তিনবার ঢাকা-১০ আস‌নের সংসদ সদস্য ছিলাম। কিন্তু ঢাকার অবস্থা আমাকে খুব পীড়া দিত। এটা তো হতে পারে না। এই জঞ্জাল কেউ মান‌তে পারে না। কাউ‌কে না কাউ‌কে তো দায়িত্ব গ্রহণ করতে হবে। এই ঢাকাকে সচল করার জন্য তাই আমি এগিয়ে এসেছি। কারণ প্রধানমন্ত্রী বলেছেন আগামী ৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত এবং সমৃদ্ধ। উন্নত বাংলাদেশের জন্য উন্নত ঢাকা আমাদের দায়িত্ব এবং কর্তব্য।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি