ঢাকা   ০৩:১৭:৫৫ পিএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন  শ্রীনগরে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের ব্যানারে দুর্বৃত্তদের আগুন হবিগঞ্জকে ২য় গোপালগঞ্জ বানানোর ঘোষণা যুবলীগ নেতা আটক সাজেক ভ্যালী খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে পিসিএনপির মানববন্ধন সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

আল্লামা শফী’র কবর জেয়ারতে এলেন বেফাক’র নব নির্বাচিত সভাপতি

কে এম ইউসুফ :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৭০৪ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

দারুল উলুম হাটহাজারী (মাদরাসা) পরিদর্শন ও আল্লামা শাহ্ আহমদ শফী রহ. এর কবর জিয়ারত করেছেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) নব নির্বাচিত ভারপ্রাপ্ত সভাপতি ও রাজধানীর যাত্রাবাড়ি মাদরাসার মহা পরিচালক- মাওলানা মাহমুদুল হাসান।

আজ শনিবার (১০ অক্টোবর) তিনি হাটহাজারী আসেন। কবর জিয়ারত শেষে মহাপরিচালকের অফিস কক্ষে জামিয়ার শিক্ষকগণের সাথে সাক্ষাতে মিলিত হন।

এতে উপস্থিত ছিলেন- দারুল উলূমের শাইখুল হাদিস ও শিক্ষা পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী।

মুহাদ্দিছ আল্লামা শেখ আহমদ, মাওলানা ইয়াহইয়া সাহেব, মুফতী জসিমুদ্দীন, আশরাফ আলী নিজামপুরী সহ অন্যান্য শিক্ষকমন্ডলী।

উল্লেখ্য, বেফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশ (বেফাক) তথা কওমি মাদরাসা শিক্ষাবোর্ডের সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ্ আহমদ শফি ইন্তেকাল করায় এই পদে সম্প্রতি অনুষ্ঠিত সরাসরি ভোটে নির্বাচিত হন মাওলানা মাহমুদুল হাসান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি