1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভোলায় ডিবি'র উপর হামলাকারী গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার বাংলাদেশ ফিল্ম আর্কাইভকে দ্রুততম সময়ে ডিজিটালাইজেশনের উদ্যোগ জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার  মাগুরায় জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারী সম্মেলন অনুষ্ঠিত মনোহরগঞ্জে পরিবারের সদস্যদের বেঁধে দুটি ঘরে ডাকাতি চরফ্যাশনে এফডিএ’র উদ্যোগে মাছের রেনু ও উপকরণ বিতরণ ঈদগাঁও ঈদগড় সড়কে অপহৃত ইউপি সদস্য ১৬ ঘন্টা পর উদ্ধার সংকট উত্তরণে বড় পরিসরে জ্বালানি আমদানি অব্যাহত রেখেছে সরকার

ভোলায় ডিবি’র উপর হামলাকারী গ্রেফতার

ভোলা প্রতিনিধি :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ২৪২ বার

ভোলার লালমোহনে ডিবি পুলিশ উপর হামলার ঘটনায় মামলার প্রধান আসামী ও চিহ্নিত মাদক ব্যবসায়ী মো: মিরাজ (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (১১ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের দালাল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মিরাজ লালমোহন পৌরসভা ১০নং ওয়ার্ড চরছকিনা এলাকার মোতালেব মাতবরের ছেলে এবং ওই ওয়ার্ড কাউন্সিলর সিরাজ মাতবরের ছোট ভাই।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানা অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, মিরাজ লালমোহন থানার মামলা নং ২৬ (০৮) ২০২০ (পুলিশ এসাল্ট) এজাহার নামীয় ১নং আসামি। সে দীর্ঘদিন পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ (রবিবার) ভোর ৫টার দিকে দালাল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আসামীকে আদালতে সোপর্দপূর্বক ১০দিনের রিমান্ড চাওয়া হয়েছে বলেও জানান থানার এ কর্মকর্তা।

উল্লেখ্য, গত ২৩ আগস্ট (রবিবার) রাতে পৌরসভার ১০ নং ওয়ার্ড চরছকিনা এলাকায় মাদক উদ্ধার অভিযানে যান কাওসার হোসেন (২৬) নামের গোয়েন্দা পুলিশ সদস্য। ওই সময় এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মিরাজকে আটক করলে তার স্ত্রী কহিনুর ও সহযোগিরা ডিবি পুলিশের উপর হামলা চালায়। একপর্যায়ে ইট দিয়ে ডিবির কনস্টেবল কাওসার হোসেনকে মাথা থেতলে দেয় মাদক ব্যবসায়ীরা। পরে গুরুত্বর আহত ডিবি পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।

এ ঘটনায় পরদিন ১০ আগস্ট (সোমবার) ডিবি পুলিশের এসআই শংকর বাদী হয়ে এজাহার নামীয় ৬জনকে চিহ্নিত করে ও অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে লালমোহন থানায় মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net