1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রিয় বাংলা পাণ্ডুলিপি পুরস্কার পেলেন চার তরুণ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা মাগুরায় ১৮ জেলার ৭২ খেলোয়াড় নিয়ে টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনের টুর্নামেন্ট শুরু  কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মোবাইল কোর্টে বেকারি সিলগালা অস্ট্রেলিয়ার মাটিতে জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘হিউজ অ্যাচিভমেন্ট’: আশরাফুল নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, অপরাধও কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রিয় বাংলা পাণ্ডুলিপি পুরস্কার পেলেন চার তরুণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২০
  • ৪৭৭ বার

নিজস্ব প্রতিবেদক :
কবিতা, উপন্যাস, গল্প ও ছড়ার পাণ্ডুলিপির জন্য পুরস্কার পেলেন চার তরুণ লেখক। জ্যেষ্ঠ শিল্পী ও গুণীজনদের হাত থেকে পুরস্কার গ্রহণ করে সাহিত্যচর্চায় নিজেদের দায়িত্বশীল ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করলেন তাঁরা।

গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের ২য় তলায় আয়োজন করা হয় প্রিয় বাংলা পাণ্ডুলিপি পুরস্কার ‘২০ প্রদান অনুষ্ঠান। এ বছর ‘মাটি’ উপন্যাসের পাণ্ডুলিপির জন্য প্রিন্স আশরাফ, ‘বর পালালো’ ছড়ার পাণ্ডুলিপির জন্য জনি হোসেন কাব্য, ‘শেষ বিকেলের গল্প’ পাণ্ডুলিপির জন্য তন্ময় আলমগীর ও ‘উদ্বাস্তু মেঘের মিছিল’ কবিতার পাণ্ডুলিপির জন্য মাহমুদ হায়াত পুরস্কার পেয়েছেন। পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে দেওয়া হয় নগদ সম্মানী চেক, ক্রেস্ট ও সনদ।

বর্ণাঢ্য এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। শিশুসাহিত্যিক আসলাম সানীর সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন নাট্যব্যক্তিত্ব আবুল হায়াত, মুক্তিযোদ্ধা, অধ্যাপক ও অভিনেতা জিয়াউল হাসান কিসলু, রম্যলেখক আহসান কবির এবং শিশুসাহিত্যিক মালেক মাহমুদ।

বক্তারা পাণ্ডুলিপি বিজয়ী প্রত্যেকে আরো দায়িত্বশীল হয়ে বাংলা সাহিত্যসৌধকে সমৃদ্ধ করার আহবান জানান। শুভেচ্ছা বক্তব্য দেন প্রিয় বাংলা প্রকাশনীর প্রকাশক এস এম জসিম ভূঁইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাসেদ রেহমান ও সালমা তালুকদার। প্রিয় বাংলা প্রকাশনী গত ৩ বছর ধরে প্রতিযোগিতাটির আয়োজন করে আসছে। এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান প্রিয় বাংলার প্রকাশক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net