ঢাকা   ১০:৩৬:২৬ এএম, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরার বিনোদপুরে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠিত মাগুরায় হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারে খাদ্যের উন্নত মান ও স্বাদে আস্থার নাম ‘সাদিয়া’স কিচেন’ প্রদৃপ্ত প্রকল্পের, ৯০ জেলের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ নাঙ্গলকোটের মক্রবপুরে বিএনপি’র দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে; যুবদলের মিছিলে হামলা,আহত-৯ এনসিপির শিল্প, বাণিজ্য, অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মনোনীত হলেন চৌদ্দগ্রামের কাজী ফখরুল ইসলাম আহ্ছানিয়া মিশনের উদ্যোগে রংধনু ইউসিএলসিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ–২০২৬ উদযাপন

সোনারগাঁয়ে জমে উঠেছে দলিল লিখক সমিতির নির্বাচন

শাহ জালাল, সোনারগাঁ( নারায়ণগঞ্জ) :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ৩৫৯ বার
  • ৬ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সোনারগাঁয়ে ব্যানার, ফেস্টুণ আর প্রচার-প্রচারনায় জমে উঠেছে বৈদ্যের বাজার সাব-রেজিস্ট্রি অফিস দলিল লিখক ও স্ট্রাম্প ভেন্ডার সমিতির নির্বাচন। তিন বছর মেয়াদী এই কমিটির নেতা নির্বাচন করার সকল প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে বলে নির্বাচন সংশ্লিষ্টরা জানান।

আর মাত্র একদিন পরেই ১৭ অক্টোবর শনিবার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের দিন সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহন। সমিতির ১৬৮জন সদস্যের মধ্যে দুইজন সদস্য বিদেশে অবস্থান করায় ১৬৬ জন সদস্য ভোট প্রদান অনুষ্ঠানে অংশগ্রহন করবেন। সোনারগাঁয়ের বৈদ্যের বাজার সাব-রেজিষ্টার অফিস ১৯৭৯ সালে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করার পর ১৯৮২ সালের দিকে বৈদ্যের বাজার সাব-রেজিস্ট্রি দলিল লিখক ও স্ট্রাম্প ভেন্ডার দলিল লিখক সমিতিটি গঠন করা হয়। দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে সমিতির কার্যক্রম পরিচালিত হলেও ২০১৫ সালে প্রথম ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়।

এবারের নির্বাচনে খলিল-শহীদ পরিষদ ও ইসহাক-শাহীন পরিষদ ১৫ সদস্যের পূর্ণ প্যানেলের বাইরে থেকে আব্দুর রউফ ভূঁইয়া স্বতন্ত্র প্রার্থী হয়ে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্ধীতা করছেন।

বৈদ্যের বাজার সাব-রেজিষ্টার অফিসের দলিল লিখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতির নির্বাচনে খলিল- শহীদ পরিষদের সভাপতি প্রার্থী মোঃ খলিলুর রহমান বলেন, সদস্যদের ভোটে ইনশাল্লাহ নির্বাচিত হলে আমরা সমিতি এবং অফিসের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সহ সদস্যদের উন্নয়নে কাজ করা হবে। সদস্যদের অধিকার রক্ষা ও সমহারে বন্টন প্রতিষ্ঠা করা হবে।

তিনি খলিল-শহীদ পরিষদের পূর্ণ প্যানেলকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য সমিতির সদস্যদের প্রতি উদ্বাত্ব আহবান জানান।

এদিকে ইসহাক-শাহীন পরিষদের সভাপতি প্রার্থী শাহ মোহাম্মদ আবু ইসহাক বলেন, বিগত দিনে সভাপতি থাকা অবস্থায় কোন প্রকার অনিয়ম করিনি। পূঃর্নরায় নির্বাচিত হলে তা অব্যাহত থাকবে। সদস্যদের কল্যানের জন্য সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহন করা হবে। নির্বাচনে আমাদের প্রথম প্রতিশ্রæতি থাকবে, অ-প্রয়োজনে সমিতির একটি টাকাও খরচ করা হবে না। সদস্যদের স্বার্থেই টাকা খরচ করা হবে। বিগত সময়ে ১৭ হাজার টাকা ঈদ বোনাস দেয়া হয়েছে। আমরা নির্বাচনে জয়ী হলে আগামীতে টাকার অংক বাড়িয়ে তা ২৫ থেকে ৩০ হাজার টাকা দেয়া হবে। কোন সদস্যের মৃত্যু হলে তাদের পরিবারকে এক কালীন ৫০ থেকে ১লাখ টাকা অনুদান দেয়া হবে।

এব্যাপারে সাধারণ ভোটাদের সাথে আলাপকালে তারা জানান, যাচাই-বাছাই করে তাদের যোগ্য প্রার্থীকেই নেতা নির্বাচন করবেন বলে মত প্রকাশ করেছেন। ভোটারদের কেউই তাদের মুখ খোলতে চাইছে না। তবে ভদ্র, শিক্ষিত এবং সচেতন প্রার্থীকে ভোট দেয়ার পক্ষে অনেকেই মত প্রকাশ করেছেন। তাদের অভিমত ভোট দিয়ে সমিতিতে ঝগড়া টেনে আনতে চাই না।

এব্যাপারে বৈদ্যের বাজার অফিসের সাব-রেজিস্ট্রার আঃ রশিদ মন্ডল সাংবাদিকদের বলেন, নির্বাচন অবাদ, সুষ্ঠ ও নিরপেক্ষ করার জন্য সব রকম প্রস্তুতি গ্রহন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি