1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদীতে এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাকাপায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ টেকনাফে নাফ নদীতে সন্দেহজনক বোটে তল্লাশি, ৫০ হাজার ইয়াবাসহ আটক দুই পাচারকারী চৌদ্দগ্রামে বর্ণিল আয়োজনে “ক্যাফে বাড়ি” রেস্টুরেন্ট’র শুভ উদ্বোধন আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, যৌথ বাহিনীর প্রচেষ্টায় রক্ষা পেল বহুতল ভবন  চাঁদাবাজি করলে পুলিশে দিন, পুরস্কার পাবেন: এমপি কাজল চট্টগ্রাম-১৪ আসনের ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত  চন্দনাইশ-সাতকানিয়াবাসীর ভালোবাসায় সিক্ত নব নির্বাচিত এমপি জসিম উদ্দীন আহমেদ ঈদগাঁওয়ে রাক্ষুসে ডেভলাপারের নাটকীয় সংবাদ সম্মেলন ও দোকান দখলের নয়া ফাঁদ! কুমিল্লা-৯ আসনের এমপি আবুল কালামকে মন্ত্রী হিসেবে দেখতে চায় লাকসাম-মনোহরগঞ্জবাসী

নরসিংদীতে এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ

সফিকুল ইসলাম রিপন,নরসিংদী :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
  • ২৬৮ বার

বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৭টার দিকে নরসিংদী পৌর শহরের চৌয়ালা বালুর মাঠে এ গণধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার পরদিন শুক্রবার দুপুরে (১৬ অক্টোবর) সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা ওই কিশোরী। এ ঘটনায় অভিযুক্ত মনিরসহ অজ্ঞাত আরো তিন আসামী পলাতক রয়েছে।
নির্যাতিতা ওই কিশোরী ও তার স্বজনরা জানান, পরিবারের সাথে পৌর শহরের একটি ভাড়া বাড়িতে থেকে স্থানীয় একটি স্পিনিং মিলে কাজ করতেন এই কিশোরী।

বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৭টার দিকে শুকনো খাবার কেনার জন্য মিলের বাইরে বের হলে
পূর্ব পরিচিত ইয়ামিন নামে এক ছেলের সাথে আলাপ চারিতার সময় চৌয়ালা এলাকার মৃত ওয়ারেশ আলীর ছেলে মনিরসহ আরো তিন অজ্ঞাত যুবক ইয়ামিনকে মারধর করে আহত করে কিশোরীকে পার্শবর্তী বালুর মাঠের একটি খোলা জায়গায় নিয়ে যায়। পরে সেখানে পালাক্রমে মেয়েটিকে জোর করে ধর্ষণ করে পালিয়ে যায় অভিযুক্তরা।
শুক্রবার দুপুরে মনিরসহ অজ্ঞাত আরো তিনজনেরে বিরুদ্ধে সদর মডেল থানায় অভিযোগ দায়ের দায়ের করেন নির্যাতনের শিকার ওই কিশোরী।
নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার দত্ত চৌধুরী জানান, অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শনসহ আইনী কার্যক্রম চলমান। ডাক্তারী পরীক্ষার জন্য ওই কিশোরীকে নরসিংদী সদর হাসপাতালে পাঠানোর পাশাপাশি মামলা গ্রহণের প্রস্তুতি এবং অভিযুক্তদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net