ঢাকা   ১১:০৩:৪৩ পিএম, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় শাকের হত্যা এবং স্বর্ণ ডাকাতি মামলায় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ গ্রেফতার যুব উন্নয়ন থেকে সফল আত্মকর্মী’র সম্মাননা পেলেন সুবর্ণা চৌধুরী মিরপুরে সংঘর্ষের পর যান চলাচল স্বাভাবিক আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা, আহত ৫০ পুলিশ সদস্য আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা : ওয়াল স্ট্রিট জার্নাল সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ প্রায় ৯৮ বিলিয়ন ঘনফুট পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে দ্রুত সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির

মাগুরায় সড়ক দুর্ঘটনায় এক মোটর সাইকেল চালক নিহত

মোঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
  • ৩০২ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাগুরা জেলার শ্রীপুর উপজেলার রাধানগর –সাচিলাপুর সড়কের কুপুড়িয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় জামাল হোসেন (৬০) নামের এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে । নিহতের বাড়ী শ্রীপুর উপজেলার কুপুরিয়া গ্রামে ।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে ১৬ অক্টোবর শুক্রবার দুপুরে শ্রীপুর যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কুপুড়িয়া বটতলা এলাকায় পৌঁছেলে রাধানগর বাজার থেকে আসা একটি লোহার গ্রিল বোঝাই অটো ভ্যান জামালকে ধাক্কা দিলে সে মোটর সাইকেলসহ পড়ে গিয়ে রাস্তার পাশেই জ্ঞান হারিয়ে ফেলে । গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মাগুরা সদর হাসপাতাল নেওয়া হলে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকাল পাঁচটার দিকে সে মৃত্যুবরণ করে ।

এ ব্যাপারে রাত সাড়ে ৭টার দিকে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ আলি আহমদ মাসুদের মোবাইলে জানতে চাইলে তিনি জানান – একটি দূর্ঘটনার কথা শুনেছি তবে এখন পর্যন্ত কেউ আমার নিকট কোনো অভিযোগ নিয়ে আসেনি, আসলে মামলা নেওয়া হবে ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি