1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাট জেলার রামপালে প্রতারণা করে জমি লিখে নেওয়ার অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার বাংলাদেশ ফিল্ম আর্কাইভকে দ্রুততম সময়ে ডিজিটালাইজেশনের উদ্যোগ জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার  মাগুরায় জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারী সম্মেলন অনুষ্ঠিত মনোহরগঞ্জে পরিবারের সদস্যদের বেঁধে দুটি ঘরে ডাকাতি চরফ্যাশনে এফডিএ’র উদ্যোগে মাছের রেনু ও উপকরণ বিতরণ ঈদগাঁও ঈদগড় সড়কে অপহৃত ইউপি সদস্য ১৬ ঘন্টা পর উদ্ধার সংকট উত্তরণে বড় পরিসরে জ্বালানি আমদানি অব্যাহত রেখেছে সরকার

বাগেরহাট জেলার রামপালে প্রতারণা করে জমি লিখে নেওয়ার অভিযোগ

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
  • ২৩৫ বার

রামপালের বাঁশতলী গ্রামের এক ব্যাক্তির জমি প্রতারণার মাধ্যমে দলিল করে ও টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বাঁশতলী গ্রামের খোরশেদ শেখের পুত্র ভুক্তভোগী ইদ্রিস শেখ প্রতিকার চেয়ে বাগেরহাটের পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি জানান, সদর উপজেলার কালিয়া গ্রামের মৃত মহব্বতের পুত্র মো. জাকির শেখ ও তার বোন ফরিদা বেগম ভুক্তভোগী ইদ্রিসকে ভুল বুঝিয়ে জমি রেজিষ্ট্রেশন করতে নিয়ে যান। ঘটনা বুঝতে পেরে তারা দৌড়ে এসে সাংবাদিক রব মোল্লার অফিসে আশ্রয় নেন। পরে তার মধ্যস্থতায় একটি মিমাংসা হয়। মিমাংসা মোতাবেক প্রথমে ৪০ হাজার টাকা নগদ দেন জাকির শেখ। পরবর্তীতে রামপালের গিলাতলার সোনালী ব্যাংক থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা তুলে দেওয়ার কথা বলেন। ইদ্রিস শেখ পাওনা টাকা আনতে গেলে লাইসেন্সধারী বন্দুক দিয়ে ভয় দেখিয়ে তাড়িয়ে দেন। এছাড়াও পূর্বে ও টাকা আত্মসাৎ করেছেন জাকির শেখ।

এ ব্যাপারে সাংবাদিক আঃ রব এর কাছে জানতে চাইলে তিনি সালিশ করার বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্ত জাকির হোসেনের মুঠোফোনে জানতে চাইলে তিনি সকল অভিযোগ অস্বীকার করে বলেন, অভিযোগ সঠিক নয়। পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগের শুনানী শনিবার। আমি তার জমি খাই না, সে অন্যের কাছে জমি বিক্রি করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net