ঢাকা   ০৪:১২:১৮ পিএম, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রচারণা করাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ৪ বগিতে আগুন মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে টঙ্গী পৌর মার্কেট লিজ বাতিলে অনিয়ম হাইকোর্টের স্থগিতাদেশ নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার দাম নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

মহাবিপদ : পারভীন আকতার

পারভীন আকতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ৭৮৬ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মেয়ে আমার রেহনুমা
খায় ভাতে আলু,
আলু কিনতে ধপাস পড়ে
ভাঙ্গল আমার ফালু!

প্রতিদিন ফুসকা খাবে
আলু ভর্তা চায়,
ঘরে দেখি ফাঁকা আলু
একটিও আর নাই!

কেঁদে কেঁদে সারা বাড়ি
তুলছে মেয়ে মাথায়,
আমি এখন মহাবিপদে
আলু পাবো কোথায়?

সস্তা আলুই মধ্যবিত্ত খায়
অমৃত খুঁজে পায়,
সেই আলুকে সিন্ডিকেটে
দাম বাড়াল হুদাই।

বড়লোকের ফ্রেঞ্চ ইস্টিক
গরম আলু ভাজা,
নিম্নবিত্ত মেটায় ক্ষুধা নুনে
করে পেট তাজা!

আলু তুমি সবজি সেরা
সবারই তাই পছন্দ,
দোহাই লাগে দাম কমাও
ফিরাও আলুর ছন্দ।

আলুই জীবন আলুই মরণ
আলু ছাড়া চলেই না,
মেয়ে আমার কই না কথা
আলু দিলো বেদনা!

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি