1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ কক্সবাজার ও চকরিয়ায় শেখ রাসেলের জন্মদিন পালিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন  মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত মাগুরা শ্রীপুরের খামারপাড়া বাজারে দূর্ধর্ষ চুরি সংগঠিত চট্টগ্রাম জেলা পুলিশের কাবাডি টুর্নামেন্টের ফাইনাল : হাটহাজারীকে হারিয়ে চ্যাম্পিয়ন বাঁশখালি নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ নেতাদের নিয়ে ইউএনও’র ভূরিভোজ, এলাকায় তীব্র ক্ষোভ

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ কক্সবাজার ও চকরিয়ায় শেখ রাসেলের জন্মদিন পালিত

স্টাফ রিপোর্টার:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ৬১৭ বার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ ছেলে শহীদ শেখ রাসেলের ৫৭তম জন্মদিন পালন করেছে জাতীয় শিশু কিশোর পরিষদ কক্সবাজার জেলা ও চকরিয়া পৌরসভা শাখা।

রবিবার (১৮অক্টোবর) বিকাল ৫টায় চকরিয়া পৌরশহরের জনতা শপিং টাওয়ার চত্ত্বরে সংগঠনের জেলা সভাপতি সাবেক ছাত্রনেতা নুর মোহাম্মদ আলমগীর রানার সভাপতিত্বে ও পৌর ছাত্রলীগের সমাজকল্যাণ বিষয়ক উপ-সম্পাদক মোহাম্মদ মিরাজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু।

এতে প্রধান মেহমান ছিলেন পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মো. রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ, জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাস্টার বদরুল আমিন, সাধারণ সম্পাদক মো. এরশাদ হোসাইন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেফায়েতুল কবির বাপ্পী ও আওয়ামী লীগ নেতা সেলিম উদ্দিন।

এসময় জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সহ-সভাপতি মো. রিফাত মিয়া, সাংগঠনিক সম্পাদক নুজহাদ আজাদ কাপি, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার মাহমুদ মিনার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল ইয়াছিন, কার্যকরী সদস্য আবদুল হামিদ, চকরিয়া পৌরসভা শাখার সদস্য ও চকরিয়া সরকারি বালক উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ ফারুক, মোহাম্মদ রিয়াজ, মোহাম্মদ কায়েস, ওয়াহিদুল আলম মাহিন, সাহারাওয়াজ মোহাম্মদ সাহেদ ও মেহেদী হাসান কনিক প্রমুখ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ বক্তব্য রেখে শহীদ রাসেলের ৫৭তম জন্মদিনের আনুষ্ঠানিকভাবে কেক কাটেন এবং উপস্থিত নেতাকর্মীদের মুখে তুলে দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net