1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পাটোয়ারী হসপিটালে চেম্বার না করায় সহকারী অধ্যাপক ডা. বাবরের উপর হামলা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা রামগড়ে মাটিরাঙ্গা সীমান্তে সেনাবাহিনী-ইউপিডিএফ (প্রসিত) গোলাগুলি: নিহত ১, আহত ১ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা মাগুরায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিরোধে মোটরসাইকেল শোডাউন  মাগুরায় লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে নোয়াখালীর কবিরহাটে বালুবাহী পিক-আপভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ 

পাটোয়ারী হসপিটালে চেম্বার না করায় সহকারী অধ্যাপক ডা. বাবরের উপর হামলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১২ জানুয়ারি, ২০২০
  • ৪১৮ বার

নিজস্ব প্রতিবেদক : গতকাল বাদ আসর মোহাম্মদ আকাশ (১৯) এর নেতৃত্বে ১১/১২ জন সন্ত্রাসী কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালের সহকারী অধ্যাপক ডা. জহির উদ্দিন বাবরের উপর অতর্কিত হামলা ঘটনা ঘটে।
হামলায় ডা. জহির উদ্দিন বাবর গুরুতর আহত হন।
মামলা সূত্রে জানা যায়, পাটোয়ারী হসপিটালে চেম্বার করার জন্য বেশ কিছু দিন যাবত অজ্ঞাত ব্যক্তি বিভিন্ন মোবাইল নাম্বার থেকে চাপ প্রয়োগ ও হত্যার হুমকি দিয়ে আসছিল। নাঙ্গলকোট থানা মামলা নাং ১০, তাং ১১-০১-২০ইং। মামলায় ১০/১২ জন অজ্ঞাত দেখিয়ে মো: আকাশকে ১নং ও সাইফুল ইসলাম পাটোয়ারীকে ২নং আসামি করা হয়।
আর হামলার মূল পরিকল্পনা কারী হিসেবে পাটোয়ারী হসপিটালের মালিক মো: সাইফুল ইসলাম পাটোয়ারীকে অভিযুক্ত করে মামলায় উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, ডা. বাবর কলেজ গেইট জেনারেল হসপিটালে প্রতি শনিবার বিকাল ৪টা থেকে ৭টা পর্যন্ত চেম্বার করেন। গত প্রায় ৬ বছর তিনি নাঙ্গলকোট সরকারি হসপিটালের দ্বায়িত্বে ছিলেন, প্রমোশন হওয়ায় তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রকাশ থাকে যে এর আগেও বেশ কিছু জাতীয় দৈনিকে নাঙ্গলকোটে হসপিটাল মালিকদের দৌরাত্ম্য নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে।
প্রতিকার না হওয়ায় দিনদিন এসব ঘটনা ঘটেই যাচ্ছে।
স্বাধিনতা চিকিৎসক পরিষদের একাধিক নেতা এই প্রতিবেদকে জানান, এই ঘটনার সুষ্ঠু বিচার না হলে তারা আর মেম্বার করবেন না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net