1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশ সম্পাদক ফোরামের শ্রদ্ধা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চৌফলদণ্ডীতে রাখাইনদের প্রাচীন শ্মশান দখলের অভিযোগ ঈদগাঁওয়ে হাসপাতাল সড়কে হাটু পানি,  বাড়ছে জনদুর্ভোগ মেদাকচ্ছপিয়া ঢালায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে সংসদ ভবনে হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে ১৪০টির বেশি দেশে: স্বাস্থ্যমন্ত্রী চট্টগ্রামে ইস্কনের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্ত প্রচারণার ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী  নোয়াখালীতে ট্রেড ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সদস্য সম্মেলন অনুষ্ঠিত শিশু রামিসা হত্যার দায়ে সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড  ঈদগাঁওয়ে রেল ষ্টেশন বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রী

বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশ সম্পাদক ফোরামের শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি,

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
  • ২৮৮ বার

দেশের সংবাদপত্র শিল্পের বিরজমান সংকট উত্তরণে, মিডিয়ার বিভিন্ন সমস্যার সমাধানে এবং সাংবাদিকতার পেশার মান সুসংহত করার লক্ষে নবগঠিত বাংলাদেশ সম্পাদক ফোরামের নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
মঙ্গলবার বিকেল ৩টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও ডেইলি অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীর নেতৃত্বে জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। বঙ্গবন্ধু ও ১৫ আগষ্টে নিহত তাঁর পরিবারের সদস্যদের রূহের শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

এসময় বাংলাদেশ সম্পাদক ফোরামের অন্যতম উপদেষ্টা ও দেশবরেণ্য সম্পাদক নাঈমুল ইসলাম খান, দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া, দৈনিক ভোরের ডাক পত্রিকার সম্পাদক কেএম বেলায়েত হোসেন, সংগঠনের আহবায়ক দৈনিক স্বদেশ প্রতিদিনের সম্পাদক রফিকুল ইসলাম রতন, যুগ্ম-আহবায়ক দৈনিক আমাদের নতুন সময় ও আমাদের অর্থনীতির সম্পাদক নাসিমা খান মন্টি, আলোকিত বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদ আনোয়ার, সদস্য সচিব দৈনিক আজকালের খবর পত্রিকার সম্পাদক ভারুক আহমেদ তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net