1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে মাটি কাটার সময় পাহাড় ধ্বসে ২ জনের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
খুটাখালীতে এলজিইডির সড়ক নিয়ে বনবিভাগের নাটকীয়তার বিরুদ্ধে মানববন্ধন  খুটাখালীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন সরকারি স্বাস্থ্যসেবায় ১০ হাজার কমিউনিটি প্যারামেডিককে অন্তর্ভুক্তির দাবি আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে: এফএফডব্লিউসি সাতকানিয়ায় আঞ্চলিক সড়কের বেহাল দশা; চরম দুর্ভোগে জনসাধারণ রামগড়ে শিক্ষার্থীকে অপহরণের হুমকির অভিযোগ, থানায় অভিযোগের পরও সুবিচার না পাওয়ার দাবি মাগুরার শ্রীপুরে ক্রীড়া সামগ্রী-কৃষি উপকরণ- গাছ ও আর্থিক সহায়তা প্রদান সিসিটিভির নজরদারিতে কেরানীহাট, নিরাপদ নগর গড়ার প্রত্যয় এমপি শাহজাহান চৌধুরীর ঈদগাঁওয়ে গৃহবধুর মরদেহ উদ্ধার

কক্সবাজারে মাটি কাটার সময় পাহাড় ধ্বসে ২ জনের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২১ অক্টোবর, ২০২০
  • ২৭৫ বার

কক্সবাজারের রামুতে পাহাড় কাটার সময় মাটি ধ্বসে ২ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাত ২ টায় রামুর কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

এতে নিহতরা হলেন উখিয়ারঘোনা স্কুল পাহাড় এলাকার মৃত মো. হোছনের ছেলে আলি আহমদ (৩৫) ও মো. কালুর ছেলে মুজিবুর রহমান (৩২)।
এরা দুজনই পরিবহন শ্রমিক। ঘটনার সময় নিহত ২ জন সহ একদল শ্রমিক পাহাড়ের মাটি কাটার কাজ করছিলেন। এসময় আকস্মিকভাবে মাটি ধ্বসে আলী আহমদ ও মুজিবুর রহমান মাটির নিচে চাপা পড়েন।

স্থানীয় জনতার সহায়তা পুলিশ মাটি সরিয়ে তাদের মৃতদেহ উদ্ধার করে।

বুধবার সকালে ঘটনাস্থলে যান রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা।
তিনি ২জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, একটি চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিতে রাতের আধারে নির্বিচারে পাহাড় নিধন করছিলো। কয়েকদিন আগেও তিনি এখানে পাহাড় নিধন বন্ধে অভিযান চালিয়েছিলেন।

রামু থানার অফিসার ইনচার্জ মো. আজমিরুজ্জামান জানান মৃতদেহগুলো থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net