1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী কাঠ শালিক - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন  মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত মাগুরা শ্রীপুরের খামারপাড়া বাজারে দূর্ধর্ষ চুরি সংগঠিত চট্টগ্রাম জেলা পুলিশের কাবাডি টুর্নামেন্টের ফাইনাল : হাটহাজারীকে হারিয়ে চ্যাম্পিয়ন বাঁশখালি নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ নেতাদের নিয়ে ইউএনও’র ভূরিভোজ, এলাকায় তীব্র ক্ষোভ

হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী কাঠ শালিক

মোঃ সাইদুজ্জামান সাঈদঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
  • ৩৭৫ বার

চিরসবুজ আমাদের এ বাংলাদেশ দেশমাতৃকার এই সৌন্দর্যের একটা বড় জায়গা জুড়ে রয়েছে গ্রাম-বাংলার চিরচেনা শত শত পাখি।

কিন্তু অবাধ বৃক্ষ নিধন, জমিতে কীটনাশক প্রয়োগ ও শিকারিদের দৌরাত্ম্যে অনেক পাখির অস্তিত্বই আজ বিলুপ্তির পথে। কাঠ শালিক পাখিটির সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে।
গ্রাম-গঞ্জের অতিচেনা শালিক পাখিদের মধ্যে অন্যতম কাঠ শালিক। লালচে, ধুসর, খয়েরি ও পিঙ্গল রঙয়ের মিশেল এই পাখিটি আমাদের চেনা শালিকের চেয়ে কিছুটা ছোট । এরা ১৯ থেকে ২১ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে।

কাঠ শালিকের বুক, পেট ও লম্বা লেজের পালকের রঙ উজ্জ্বল বাদামী রঙের হয়ে থাকে। এদের উজ্জ্বল বড় বড় চোখ ও পা লালচে বর্ণের হয়। গলায় রয়েছে মালার মতো অতিরিক্ত ধূসর পালক। এরা গাছের কোটরে গর্ত করে বাসা বানায়। বসন্ত থেকে বর্ষাকাল পর্যন্ত এদের প্রজন্ম মৌসুম । এ সময় বাসায় তিন থেকে চারটে লম্বাটে নীলচে রঙের ডিম পাড়ে কাঠ শালিক। এদের খাদ্য তালিকার মধ্যে রয়েছে সব ধরনের পোকামাকড় ও ফল ।

সুন্দর এই পাখিটির সংখ্যা প্রতিনিয়তই কমে যাচ্ছে। আগে এদের সর্বত্র দেখা গেলেও এখন দুর্গম বনাঞ্চল ও পাহাড়ি এলাকা ছাড়া এদের খুব একটা দেখতে পাওয়া যায় না। এমনকি দেশের উত্তাঞ্চলের নওগাঁর মফস্বল গ্রামগুলোতেও এদের বিচরণ আর আগের মতো পরিলক্ষিত হয় না।

গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী এই সুন্দর পাখিটি বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে এখনই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এজন্য পরিবেশবাদীদের পাশাপাশি দেশের সবাইকে এগিয়ে আসতে হবে এবং হটাতে হবে শিকারিদের।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net