1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাট জেলার মোরেলগঞ্জে আড়াই কোটি টাকার ক্ষতি ডুবে গেছে সাড়ে ৩ হাজার মৎস্য ঘের - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

বাগেরহাট জেলার মোরেলগঞ্জে আড়াই কোটি টাকার ক্ষতি ডুবে গেছে সাড়ে ৩ হাজার মৎস্য ঘের

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
  • ৩০১ বার

বঙ্গপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারনে উপকূলীয় উপজেলা মোরেলগঞ্জে ৮ ঘন্টার টানা ভারি বৃষ্টিতে সাড়ে ৩ হাজার মৎস্য ঘের ডুবে গেছে। পৌরসভাসহ নীচু এলাকার শতশত মানুষ ও গবাদিপশু পানিবন্দী অবস্থায় রয়েছে। অতিরিক্ত পানি ও ঝড়ো হাওয়ায় বেশ বিছু কাচা বসতঘর ধ্বসে পড়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে শুরু হওয়া অবিরাম ভারী বর্ষন চলতে থাকে শুক্রবার বেলা ৮টা পর্যন্ত। ভারি বর্ষনে মৎস্য খাতে ক্ষয়ক্ষতি বেশী হয়েছে। বেলা ৮টার পর থেকেও দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। এবারের বৃষ্টিতে সাম্প্রতিককালের ঘুর্ণিঝড় আম্ফান ও বুলবুলের চেয়ে মৎস্যখাতে ক্ষতি বেশী হয়েছে বলে দাবি করেছেন ভূক্তভোগীরা।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় বলেন, বহরবুনিয়া, নিশানবাড়িয়া ও জিউধরা ইউনিয়নের সাড়ে ৩ হাজার সৎস্য ঘের ডুবে গেছে। এতে ওই এলাকার ব্যবসায়ীদের কমপক্ষে আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়াও অন্যান্য এলাকার কিছু মৎস্য ঘের ও পুকুর ডুবে মাছ ভেসে গেছে। প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমান নিরুপনে আরো সময় লাগবে।

অপরদিকে মোরেলগঞ্জ পৌরসভার সবকটি ওয়ার্ডসহ খাউলিয়া, বলইবুনিয়া, চিংড়াখালী, তেলীগাতী, হোগলাবুনিয়া ও পঞ্চকরণ ইউনিয়নের শতশত মানুষ ও গবাদিপশু পানিবন্দী অবস্থায় রয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, সকল চেয়ারম্যানদের নিকট ক্ষয়ক্ষতির পরিমান জানতে চাওয়া হয়েছে। বিস্তারিত জানতে সময় লাগবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net