1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভোটগ্রহণ শেষ হয়নি, এরমধ্যেই পুনর্নির্বাচনের দাবি জানালো বিএনপি - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের নিয়ে কুমিল্লায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং আনোয়ারার এসিল্যান্ড বদলির আদেশ হলেও অদৃশ্য কারণে বহাল তবিয়তে, ভূমি সেবায় চরম ভোগান্তি  একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন এলাকার উন্নয়ন নয়, বিভিন্ন কমিটি নিয়ন্ত্রণেই ব্যস্ত এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া ভবিষ্যৎ আপনাদের, দেশ গড়ার নেতৃত্বও আপনাদের নিতে হবে: প্রধানমন্ত্রী ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট কথিত সাংবাদিক মাসুদের বিরুদ্ধে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি নেতা জিয়াউল হক জিয়া’র মৃত্যু: রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া  নোয়াখালী কোম্পানীগঞ্জে’র মেঘনা নদীতে  অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  রামগড়ে অবৈধ বালু উত্তোলন মোবাইল কোর্টের অভিযানে গ্রামবাসীর হামলা ও প্রশাসনের গুলিতে ইউএনও ওসিসহ আহত ১৫

ভোটগ্রহণ শেষ হয়নি, এরমধ্যেই পুনর্নির্বাচনের দাবি জানালো বিএনপি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২০
  • ৩৯১ বার

সোহেল মাহমুদ, চট্টগ্রাম :
ভোটগ্রহণ শেষ হয়নি, এরমধ্যেই পুনর্নির্বাচনের দাবি জানালো বিএনপি
চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের সমর্থকরা কেন্দ্র দখল করে ভোটারদের ভয়-ভীতি দেখিয়ে ভোট কারচুপি করছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির প্রার্থী আবু সুফিয়ান। পাশাপাশি নির্বাচন স্থগিত করে পুনর্নির্বাচনেরও দাবি জানান তিনি।

আজ সোমবার দুপুর ১টায় নগরের নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি করেন।

এ সময় আবু সুফিয়ান বলেন, ‘এ সরকারের আমলে কোনো নির্বাচন যে সুষ্ঠু হবে না, তা আরো একবার জনগণ দেখলো। প্রত্যেক কেন্দ্রের সামনে আওয়ামী লীগের সমর্থকরা অবস্থান নিয়ে ভোটারদের ভয়-ভীতি দেখাচ্ছে। বিএনপির এজেন্টদের বের করে দেয়া হয়েছে।’

তিনি আরো বলেন, ‘নির্বাচনের কোনো পরিবেশ না পেয়ে নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ জানানো হয়েছে। নির্বাচনের নামে তামাশা করা হচ্ছে। ভোটের নামে মানুষের ট্যাক্সের টাকা খরচ করার কোনো মানে হয় না।’

নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করসহ দলের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net