1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাঙ্গুনিয়ায় আওলাদের রাসুলের নেতৃত্বে জশনে জুলুশে জনতার ঢল - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ৩০ মে ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার কেন আরাফার দিন এত বেশি মহিমান্বিত? নবীগঞ্জ ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত হাসপাতালে ভর্তি নবীগঞ্জে কানাইপুর মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের প্রবাসী প্রতিনিধিদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠিত কুমিল্লা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জনপদ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী

রাঙ্গুনিয়ায় আওলাদের রাসুলের নেতৃত্বে জশনে জুলুশে জনতার ঢল

____________ আশিক এলাহী,রাঙ্গুনিয়া,চট্টগ্রাম।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ২৭৬ বার

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে রাহনুমায়ে শরিয়ত ও ত্বরিকত আওলাদে রাসূল শাহজাদা সৈয়্যদ মুহাম্মদ ওবাইদুল মোস্তফা নঈমী মাদ্দাজিল্লুহুল আলী ও মেহমানে আলা শাহ্জাদা সৈয়্যদ মুহাম্মদ শহিদুল মোস্তফা নঈমী মাদ্দাজিল্লুহুল আলীর নেতৃত্বে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জশনে জুলুসে জনতার ঢল নেমেছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে নয়টায় আঞ্জুমান-এ এহইয়ায়ে সুন্নাহ বাংলাদেশ এর ব্যবস্থাপনায় উপজেলার রাহাতিয়া দরবার থেকে ৫৫তম জশনে জুলুশ শুরু হয়।

রাহাতিয়া দরবার পেরিয়ে হাজার হাজার সুন্নি জনতার অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয় জশনে জুলুসে ঈদে মিলাদন্নবী।

এসময় ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসুল সালাম আলাই‍কা, সবচে আওলা ও আ’লা হামারা নবী, সবচে বালা ও আলা হামারা নবী, ধ্বনিতে মুখরিত হয়ে উঠে রাঙ্গুনিয়ার জমিন।

বৃহস্পতিবার সকাল থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে রাহাতিয়া দরবারে এসে জড়ো হতে থাকেন। রাঙ্গুনিয়ার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা লোকজন জুলুসে যোগ দেন।

জুলুস শুরুর আগে রাহাতিয়া দরবার হতে মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন শাহজাদা সৈয়্যদ মুহাম্মদ ওবাইদুল মোস্তফা নঈমী আশরাফি।

আঞ্জুমান-এ- এহইয়ায়ে সুন্নাহ বাংলাদেশের সচিব মাওলানা নেজাম উদ্দিন জানান, হুজুর সৈয়্যদ মুহাম্মদ ওবাইদুল মোস্তফা নঈমী মাদ্দাজিল্লুহুল আলীর নের্তৃত্বে জনশে জুলুস রাহাতিয়া দরবার থেকে শুরু হয়ে রোয়াজারহাট, ইছাখালি, গোডাউন, গোচরা বাজার হয়ে জামেয়া নঈমীয়া তৈয়বীয়া ফাজিল মাদ্রাসার মাঠে গিয়ে শেষ হয়েছে।

জুলুশে উপস্থিত ছিলেন, রাঙ্গুনিয়া নুরুল উলুম কামিল (এম এ) মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা নাছির উদ্দিন তৈয়বী, উপাধক্ষ ড. মাওলানা আব্দুল হালিম, মাওলানা মুরাদউল্লাহ নঈমী, মাওলানা আবুল কাসেম, মাওলানা আলতাফ হোসাইন নঈমী, মাওলানা নেজাম উদ্দিন, মাওলানা আ ন ম নাজমুল হোসাইন, মাওলানা আইয়ুব নূরী, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা হারুনুর রশিদসহ সামাজিক রাজনৈতিক বিভিন্ন শ্রেণীর মানুষ।

৫৫ তম জশনে জুলুশের আহবায়ক ছিলেন তথ্যমন্ত্রীর ব্যক্তিগত কর্মকতা এমরুল করিম রাশেদ ও যুগ্ম আহবায়ক জসিম মুন্সি।

শেষে শাহজাদা সৈয়দ মুহাম্মদ ওবাইদুল মোস্তফা নঈমী আশরাফি মোনাজাতের মাধ্যমে জুলুশের আনুষ্ঠানিকতা সমাপ্ত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net