1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ডে সহস্রধারা লেকে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়: হাফিজুর রহমান জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

সীতাকুণ্ডে সহস্রধারা লেকে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

অশোক দাশ,সীতাকুণ্ড প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ৩১৯ বার

সীতাকুণ্ড উপজেলার ছোট দারোগারহাটস্থ সহস্রধারা লেকে গোসল করতে নেমে নিখোঁজ এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকাল ৫টার সময় ফায়ার সার্ভিস ডুবুরী দল লাশটি উদ্ধার করে। এর আগে দুপুরে বারৈয়ারঢালা ইউনিয়নের ছোট দারগারহাট সহস্রধারা লেকে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ হয়। ঔই পর্যটকের নাম মাহফুজ বিন ইকবাল (২৬)।

সে নওগাঁ জেলার ধামুইরহাট থানার ধামুইরহাট চাকমৈরাম ইকবালের বাড়ির জাফর ইকবাল এর পুত্র। জানা যায়, শুক্রবার দুপুর দুইটার সময় ঢাকার রামপুরা পূর্ব হাজী পাড়া থেকে ৬জনের একটি দল ছোট দারগারহাট সহস্রধারা দেখতে এসে ঝর্নায় গোসল করতে গেলে স্রোতে মাহফুজ নামের এ পর্যটক পানিতে ভেসে যায়। খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস টিম ও সীতাকুণ্ড মডেল থানা পুলিশ এবং আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরী দল উদ্ধার অভিযানে অংশ নেয়। অভিযানের তিন ঘন্টা পর ডুবুরী দল মাহফুজের মৃতদেহ উদ্ধার করে। এব্যাপারে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম বলেন, ওই পর্যটক গোসল করতে নেমে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পর সেখানে উদ্ধার অভিযান চলে। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরী দলও উদ্ধার অভিযানে অংশ নেয়। তিন ঘন্টা পর ঔই পর্যটকের লাশ উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net