1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য আহত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দেওয়ানেশ্বরী কালীবাড়ি মন্দিরে ২০ ভরি স্বর্ণের হিসাব নেই গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি গঠনের অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬: অস্ত্র – সরঞ্জামসহ প্রাইভেটকার জব্দ ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির ‎কুমিল্লায়  পেশী শক্তি  ও অনাচারে জড়িত থাকায় ‎দুই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার স্বাক্ষর অমিল : চবির নিয়োগ পরীক্ষায় প্রার্থী বরখাস্ত ইতালিতে হামলার পর দেশে ফিরলেন বাঁধন, বললেন ‘বর্বরতা বন্ধ হতে হবে’ এমবাপ্পে সেরা, কিন্তু ব্যালন ডি’অর আমার প্রাপ্য: ইয়ামাল ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার

গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য আহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২০
  • ৬৪৯ বার

ফজলে মমিন, গাজীপুর :
গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাকাতে র‌্যাব-১ এর পোড়াবাড়ী ট্রেনিং সেন্টারের প্রশিক্ষণার্থী এএসআই মিজানুর রহমান গুরুতর আহত হয়েছেন। আহত এএসআই মিজানুর রহমানের গ্রামের বাড়ি কুমিল্লায় বলে জানা গেছে।

র‌্যাব-১ গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, এএসআই মিজানুর রহমান র‌্যাব-১৫ এর সদস্য। সোমবার রাতে টঙ্গীর বিশ্ব ইজতেমার ডিউটি করে ট্রেন যোগে জয়দেবপুর জংশনের দক্ষিণ পাশে আউটার সিগন্যালে ট্রেন থেকে নামার পর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে কিছু ছিনতাইকারী। এ সময় রেলকর্মী (ডোম) ও স্থানীয়রা তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এসময় তাঁর পকেট থাকা টাকা, মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) প্রণয় ভূষণ দাস জানান, তার পেট ও পিঠসহ ৪/৫ স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ হাসপাতালে চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net