ঢাকা   ১২:২৭:২৭ এএম, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শোক সংবাদ চন্দনাইশে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির প্রস্তুতি সভায় জসিম উদ্দিন আহমেদ এমপি নৈরাজ্যকারী, অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান মাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৬৫ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা মাগুরায়  গণপ্রকৌশল দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ওর্্যালী অনুষ্ঠিত  সাতকানিয়ায় জমি বুঝিয়ে দেওয়ার নামে কোটি টাকা নেওয়ার অভিযোগ সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার 

মাগুরার শ্রীপুর সরকারি কলেজের ম্যাগাজিনের মোড়ক উন্মোচন ও বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন

মোঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৩৭৪ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাগুরার শ্রীপুর সরকারি কলেজের ম্যাগাজিন ‘আমরা করব জয়-৩’-এর মোড়ক উন্মোচন ও বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করা হয়েছে। ১নভেম্বর রবিবার দুপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড.সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে এ মোড়ক উন্মোচন ও বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন।

কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর, কলেজের প্রাক্তন ছাত্র ও খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক হুমাউনুর রশিদ মুহিত সহ আরো অনেকে ।
কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক অপূর্ব মিত্রের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল, আমলসার ইউপি চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস, শ্রীকোল ইউপি চেয়ারম্যান মোস্তাসিম বিল্লাহ সংগ্রাম, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন কানন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শিশির শিকাদার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সাইফুজ্জামান শিখর বলেন, দীর্ঘদিন ধরে শ্রীপুর আমাদের নেতৃত্ব দিয়ে আসছে। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে এ উপজেলার সুনাম দীর্ঘকালের। অনেক আগে থেকেই শ্রীপুর কলেজের সুনাম রয়েছে এবং সে ধারা অব্যাহত রাখতে হবে।
আলোচনা সভা শেষে কলেজের শিক্ষক আনোয়ার সাদাতের উপস্থাপনায় ‘বঙ্গবন্ধুর জীবন ও কর্মে’র উপর নির্মিত একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।পরে প্রধান অতিথি আধুনিক বিজ্ঞান ভবনের তিনতলায় ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি