1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বেকারত্ব নিরসন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ফকিরহাটে দিনব্যাপী প্রশিক্ষন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন  ভাঙ্গুড়ায় ইট কিনার অগ্রিম ৭ লক্ষ ২৫ হাজার টাকা ফেরত না দেওয়ায় ব্যবসায়ীর নামে মামলা,গ্রেফতার (১) কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়নে গাছের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় যুবকের যুবকের মরদেহ উদ্ধার  এ বছর স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না, ধারণা প্রতিমন্ত্রী শাহে আলমের তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে

বেকারত্ব নিরসন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ফকিরহাটে দিনব্যাপী প্রশিক্ষন

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ৩০৫ বার

বাগেরহাট জেলার, ফকিরহাট উপজেলা কৃষি ও সেচ কমিটির আয়োজনে বেকারত্ব নিরসন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সমন্বিত ফলবাগান স্থাপনের মাধ্যমে কৃষি বানিজ্যিকিকরণ ও উদ্যোক্তা তৈরী বিষয়ক প্রশিক্ষন বুধবার সকাল ১১টায় কৃষি অফিসের ট্রেনিং সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ।

তিনি তাঁর বক্তৃতায় বলেন, আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করলেও নিরাপদ খাদ্য উৎপাদন ও বাজারজাত করনে আমরা অনেকটা পিছিয়ে রয়েছি, তাই স্বল্প জায়গায় কি ভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে বেশি ফসল ফলাতে পারবো সেই চেষ্টা চালিয়ে যেতে হবে। তিনি বলেন অর্গানিক পদ্ধতিতে ফল চাষ করে আপনারা নিজে স্বাবলম্বী হোন এবং অন্যকে ফল চাষে উৎসাহ যোগানোর জন্য প্রশিক্ষনার্থীদের প্রতি আহবান জানান।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মুস্তাহীদ সুজা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তন্ময় কুমার দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে সমন্বয়কারী হিসাবে বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাত।

এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা ডেপেলপমেন্ট ফ্যাসিলিটিটর দীপঙ্কর কুমার মল্লিক, পেঁপে চাষি মনিরুজ্জামান মনি, মালটা চাষি রাম প্রসাদ দাশ, কমলা চাষি বসন্ত বিশ্বাস, পেয়ারা চাষি হাফিজুর রহমান ও সবজি চাষি কাজি তরিকুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net